গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এআই দিয়ে নতুন ভাইরাসের নকশা তৈরি

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:৪০ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৫৫ এএম ২০২৬
এআই দিয়ে নতুন ভাইরাসের নকশা তৈরি
ছবি

ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবার কম্পিউটারনির্ভর লেখা ও ছবি তৈরির গণ্ডি পেরিয়ে জীববিজ্ঞানের গভীরে প্রবেশ করেছে। বিজ্ঞানীরা এআই ব্যবহার করে সম্পূর্ণ নতুন ধরনের ভাইরাসের জিনোমের নকশা তৈরি করতে সক্ষম হয়েছেন। পরীক্ষায় এসব নকশার কয়েকটি থেকে কার্যকর ব্যাকটেরিওফাজও তৈরি করা হয়েছে।

সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স’-এ প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।

গবেষণায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ‘ইভো’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহার করেন। প্রাকৃতিকভাবে বিদ্যমান বিপুলসংখ্যক জিনোমের তথ্য দিয়ে মডেলটিকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে মডেলটি ডিএনএর বিন্যাস ও বিবর্তনের বিভিন্ন ধরন বিশ্লেষণ করে নতুন জিনগত নকশা তৈরি করতে সক্ষম হয়।

গবেষকদের তৈরি নকশাগুলো পরীক্ষাগারে যাচাই করা হয়। গবেষণায় তৈরি করা নতুন ভাইরাসগুলোর মধ্যে ১৬টি কৃত্রিম ব্যাকটেরিওফাজ ইশেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়াকে সংক্রমিত করতে সক্ষম হয়েছে। কিছু ক্ষেত্রে এসব ভাইরাস ব্যাকটেরিয়ার প্রাকৃতিক প্রতিরোধব্যবস্থাও অতিক্রম করেছে।

গবেষকদের দাবি, তৈরি করা ভাইরাসগুলোর জিনগত গঠন প্রকৃতিতে আগে শনাক্ত হওয়া ভাইরাসগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে আলাদা।

তবে গবেষণাটিতে মানুষের রোগ সৃষ্টিকারী কোনো জীবাণুর জিনগত তথ্য ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন গবেষকেরা। ফলে তৈরি করা ভাইরাসগুলো মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে সক্ষম নয় বলেই গবেষকদের ধারণা।

চিকিৎসায় নতুন সম্ভাবনা

বিজ্ঞানীরা মনে করছেন, এই প্রযুক্তি ভবিষ্যতে চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নির্দিষ্ট ব্যাকটেরিয়াকে লক্ষ্য করে প্রয়োজন অনুযায়ী ব্যাকটেরিওফাজ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে এআই দিয়ে জীববিজ্ঞানের এমন অগ্রগতি নিয়ে জীবসুরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগও রয়েছে। তাদের আশঙ্কা, যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকলে ভবিষ্যতে একই ধরনের প্রযুক্তির অপব্যবহার করে ক্ষতিকর জীবাণু বা জৈবিক হুমকি তৈরির চেষ্টা হতে পারে।

জনস হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির জীবসুরক্ষা বিশেষজ্ঞ থমাস ইংলেসবি ও মরিটজ হাংক এ ধরনের গবেষণার ক্ষেত্রে কঠোর আইন ও নিরাপত্তাবিধি প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন। তাদের মতে, মানুষ, প্রাণী বা কৃষি ফসলের ক্ষতি করতে পারে—এমন রোগজীবাণুর ক্ষেত্রে জেনারেটিভ এআই ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন।

অন্যদিকে, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের সিনথেটিক জিনোম প্রকৌশলের অধ্যাপক টম এলিস মনে করেন, মানুষের জন্য ক্ষতিকর জৈব অস্ত্র তৈরি করা এখনো সহজ নয়। তার মতে, ইভো দিয়ে তৈরি ভাইরাসগুলোর জিনোম তুলনামূলক ছোট এবং সহজে তৈরি করা যায় বলে গবেষণাটি সম্ভব হয়েছে। জিনগত তথ্য ব্যবহারে যথাযথ বিধিনিষেধ থাকলে বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব।

এআই ও জীববিজ্ঞানের এই নতুন সংযোগ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে তাই একদিকে চিকিৎসা ও গবেষণায় নতুন সম্ভাবনার আলোচনা চলছে, অন্যদিকে জীবসুরক্ষা ও অপব্যবহারের ঝুঁকি নিয়েও বাড়ছে সতর্কতা।

সূত্র: ফোর্বস

এসি/আপ্র/১৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন
১৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সেটি ব্যবহারের প্রত্যাশা থাকে। তবে সব ধরনের পুনরায় চার্জ...

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক
১২ সেপ্টেম্বর ২০২৬

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের অপব্যবহার ঠেকাতে সম্ভাব্য জৈবিক অস্ত্র গবেষণার সঙ্গে জড়িত একাধিক ব...

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে
১১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের কর্মসংস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই