গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আগামী সপ্তাহ থেকে ইউটিউবের ভিডিওতে বাড়বে ভিউ

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:১৩ এএম ২০২৬
আগামী সপ্তাহ থেকে ইউটিউবের ভিডিওতে বাড়বে ভিউ
ছবি

অনেক ভিডিওর প্রকাশ্য ভিউ সংখ্যা আগের তুলনায় দ্রুত বাড়তে দেখা যেতে পারে

ভিডিও দেখার হিসাব পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে ইউটিউব। আগামী ২৪ আগস্ট থেকে বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটির সাধারণ ভিডিও, দীর্ঘ ভিডিও ও সরাসরি সম্প্রচারসহ অন্যান্য ভিডিওর প্রকাশ্য ভিউ গণনায় নতুন নিয়ম কার্যকর হবে। এতে ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই একটি ভিউ হিসেবে গণনা করা হবে। ফলে অনেক ভিডিওর প্রকাশ্য ভিউ সংখ্যা আগের তুলনায় দ্রুত বাড়তে দেখা যেতে পারে।

ইউটিউবের নতুন নিয়মে ভিডিও কতক্ষণ দেখা হয়েছে, তার ওপর প্রকাশ্য ভিউ গণনা নির্ভর করবে না। অর্থাৎ কোনো ভিডিও চালু হলেই সেটি একটি ভিউ হিসেবে যুক্ত হবে। গত বছর সংক্ষিপ্ত ভিডিওর ক্ষেত্রে একই পদ্ধতি চালু করেছিল ইউটিউব। এবার সাধারণ ভিডিওতেও সেই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। 
তবে নতুন নিয়মের কারণে ভিডিওর প্রকৃত দর্শক-সম্পৃক্ততা বোঝার সুযোগ হারিয়ে যাবে না। দর্শক ভিডিওটি চালু করার পর কতা সময় দেখেছেন এবং কতজন দর্শক দেখার জন্য থেকে গেছেন, তা বোঝার জন্য ইউটিউব বিশ্লেষণ ব্যবস্থায় ‘এঙ্গেজড ভিউস’ নামে আলাদা পরিমাপক রাখা হবে। ইউটিউবের ভাষ্য অনুযায়ী, নির্মাতাদের জন্য ভিডিওর প্রকৃত সম্পৃক্ততা ও প্রদর্শনের মাত্রা বোঝার ক্ষেত্রে এই পরিমাপক গুরুত্বপূর্ণ থাকবে।

ইউটিউব জানিয়েছে, বিভিন্ন ধরনের ভিডিওর জন্য আলাদা ভিউ গণনার পদ্ধতি নিয়ে নির্মাতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। নতুন নিয়মের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিওর ভিউ গণনায় সামঞ্জস্য আনার পাশাপাশি নির্মাতাদের ভিডিও কতা মানুষের কাছে পৌঁছাচ্ছে, তা সহজে বোঝার সুযোগ তৈরি হবে।

গত ৩১ মার্চ ২০২৫ থেকে সংক্ষিপ্ত ভিডিওর ভিউ গণনায় পরিবর্তন আনা হয়েছিল। তখন কোনো সংক্ষিপ্ত ভিডিও চালু বা পুনরায় চালু হলেই, ন্যূনতম কতক্ষণ দেখতে হবে-এমন বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়। একই সঙ্গে পুরোনো ভিউ গণনার পদ্ধতিকে ‘এঙ্গেজড ভিউস’ হিসেবে বিশ্লেষণ ব্যবস্থায় রাখা হয়।

নতুন পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এতে নির্মাতাদের আয় বা ইউটিউবের অংশীদারি কর্মসূচিতে যোগ্যতার ওপর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে না। ইউটিউব জানিয়েছে, আয় ও সংক্ষিপ্ত ভিডিও থেকে বিজ্ঞাপন আয়ের হিসাবের ক্ষেত্রে আগের মতোই সম্পৃক্ত ভিউ বিবেচনা করা হবে। সংক্ষিপ্ত ভিডিওর বিজ্ঞাপন আয়ও যোগ্য সম্পৃক্ত ভিউয়ের ভিত্তিতে ভাগ করা হয়।

ফলে নতুন নিয়মে কোনো ভিডিওর প্রকাশ্য ভিউ সংখ্যা হঠাৎ বেড়ে গেলেও সেটিকে সরাসরি আয় বৃদ্ধির সমার্থক হিসেবে দেখার সুযোগ নেই। ভিডিওর প্রকৃত সাফল্য বুঝতে নির্মাতাদের দর্শকের সম্পৃক্ততা, দেখার সময় এবং অন্যান্য বিশ্লেষণভিত্তিক পরিমাপক বিবেচনা করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, প্রকাশ্য ভিউয়ের সংখ্যা বাড়লে নির্মাতাদের ভিডিওর জনপ্রিয়তার দৃশ্যমান ধারণা বদলাতে পারে। তবে বিজ্ঞাপন আয় বা যোগ্যতার ক্ষেত্রে সম্পৃক্ত ভিউয়ের গুরুত্ব বহাল থাকায় শুধু ভিউ সংখ্যা বেড়ে যাওয়াকে আয় বৃদ্ধির নিশ্চয়তা হিসেবে দেখা ঠিক হবে না।

অর্থাৎ ২৪ আগস্ট থেকে ইউটিউবে অনেক ভিডিওর ভিউ সংখ্যা দ্রুত বাড়তে দেখা গেলেও, দর্শক সত্যিকার অর্থে কতা সময় ভিডিওতে ছিলেন-সেটিই নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ সূচক হয়ে থাকবে।

সানা/কেএমএএ/আপ্র/১৯/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন
১৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সেটি ব্যবহারের প্রত্যাশা থাকে। তবে সব ধরনের পুনরায় চার্জ...

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক
১২ সেপ্টেম্বর ২০২৬

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের অপব্যবহার ঠেকাতে সম্ভাব্য জৈবিক অস্ত্র গবেষণার সঙ্গে জড়িত একাধিক ব...

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে
১১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের কর্মসংস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই