গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইন্টারনেটের নতুন লেখার ৩৫ শতাংশই এআই-নির্ভর

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:১৮ এএম ২০২৬
ইন্টারনেটের নতুন লেখার ৩৫ শতাংশই এআই-নির্ভর
ছবি

এআই লেখার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য ও শব্দপ্রয়োগ ইন্টারনেটে আশঙ্কাজনকভাবে বাড়ছে -ছবি ম্যাগনিফিক

ইন্টারনেটে প্রকাশিত নতুন ওয়েব পেজের এক-তৃতীয়াংশেরও বেশি কনটেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি হচ্ছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনের বরাতে জানা গেছে, গত পাঁচ বছরে প্রকাশিত প্রায় পাঁচ লাখ ইংরেজি ওয়েব পেজের তথ্য বিশ্লেষণ করে গবেষণাটি করা হয়েছে। এসব লেখা পরীক্ষা করতে ‘ওপেন প্যানগ্রাম’ নামের একটি এআই শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করেছেন গবেষকেরা।

গবেষণায় দেখা গেছে, গত পাঁচ বছরে প্রকাশিত সব ওয়েব পেজের প্রায় ১০ শতাংশে এআই ব্যবহারের সুস্পষ্ট লক্ষণ রয়েছে। তবে চ্যাটজিপিটি চালুর পর প্রকাশিত ওয়েব পেজগুলো আলাদাভাবে বিশ্লেষণ করলে অন্তত ৩৫ শতাংশ লেখায় এআইয়ের ব্যবহারের চিহ্ন পাওয়া গেছে।

গবেষকেরা অবশ্য সতর্ক করে বলেছেন, এআই শনাক্তকারী স্বয়ংক্রিয় সরঞ্জাম সব সময় শতভাগ নির্ভুল নয়। এসব সরঞ্জাম কখনো মানুষের লেখা এআইয়ের তৈরি বলে শনাক্ত করতে পারে, আবার এআইয়ের লেখা মানুষের লেখা হিসেবেও চিহ্নিত করতে পারে। তবে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণের মাধ্যমে এআই ব্যবহারের সামগ্রিক প্রবণতা স্পষ্টভাবে বোঝা সম্ভব হয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষণায় ওয়েবের লেখায় এআইয়ের ব্যবহারের কিছু ভাষাগত ও বিরামচিহ্নগত পরিবর্তনও চিহ্নিত হয়েছে। এর মধ্যে এম-ড্যাশ ব্যবহারের হার প্রায় দ্বিগুণ হয়েছে। অক্সফোর্ড কমার ব্যবহার বেড়েছে ৬৩ শতাংশ। এ ছাড়া চ্যাটবটগুলোতে বেশি ব্যবহৃত কিছু নির্দিষ্ট শব্দের ব্যবহারও দ্বিগুণের বেশি বেড়েছে।

গবেষকেরা বলছেন, মানুষের লেখাতেও এসব শব্দ বা বিরামচিহ্ন স্বাভাবিকভাবেই থাকতে পারে। তবে বিভিন্ন সূক্ষ্ম ভাষাগত ও পরিসংখ্যানগত বৈশিষ্ট্য একসঙ্গে বিশ্লেষণ করায় ওয়েব কনটেন্টে এআই ব্যবহারের ঊর্ধ্বগতি স্পষ্ট হয়েছে।

তবে সব ধরনের ওয়েবসাইটে এআইয়ের ব্যবহার সমান নয়। গবেষণায় দেখা গেছে, বাণিজ্যিক বা ডটকম ডোমেইনের ওয়েবসাইটে এআই-নির্ভর কনটেন্টের উপস্থিতি সবচেয়ে বেশি। ডটঅর্গ ডোমেইনের সাইটের তুলনায় এসব ওয়েবসাইটে এআই কনটেন্টের উপস্থিতি প্রায় দ্বিগুণ। আর শিক্ষা ও সরকারি ডোমেইনের ওয়েবসাইটের তুলনায় তা প্রায় ১০ গুণ বেশি।

এদিকে ইন্টারনেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মধ্যে গবেষণাটি নতুন করে ‘ডেড ইন্টারনেট থিওরি’ নিয়েও আগ্রহ তৈরি করেছে। এই তত্ত্বে দাবি করা হয়, ইন্টারনেটের বিপুলসংখ্যক কনটেন্ট মানুষের পরিবর্তে স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করছে এবং এসব কনটেন্টের ব্যবহারকারীরাও অনেক ক্ষেত্রে স্বয়ংক্রিয় ব্যবস্থা।
চলতি বছরের শুরুতে ক্লাউডফ্লেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইতিহাসে প্রথমবারের মতো এআই বটের তৈরি ইন্টারনেট ট্রাফিক মানুষের ট্রাফিককে ছাড়িয়ে গেছে। তবে নতুন গবেষণার ফলাফল ইঙ্গিত দিচ্ছে, শুধু ওয়েবসাইটে এআইয়ের উপস্থিতিই নয়, ইন্টারনেটে প্রকাশিত লেখার ধরনও দ্রুত বদলে যাচ্ছে।

সানা/কেএমএএ/আপ্র/২২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন
১৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সেটি ব্যবহারের প্রত্যাশা থাকে। তবে সব ধরনের পুনরায় চার্জ...

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক
১২ সেপ্টেম্বর ২০২৬

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের অপব্যবহার ঠেকাতে সম্ভাব্য জৈবিক অস্ত্র গবেষণার সঙ্গে জড়িত একাধিক ব...

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে
১১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের কর্মসংস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই