গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

ডার্ক ওয়েবে ১৮ লাখ নাগরিকের তথ্য ছড়িয়ে থাকার প্রমাণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৪ এএম ২০২৬
ডার্ক ওয়েবে ১৮ লাখ নাগরিকের তথ্য ছড়িয়ে থাকার প্রমাণ
ছবি

ছবি সংগৃহীত

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে ‘বাংলাদেশ সাইবার রেজিলিয়েন্স ব্রিফিং ২০২৬’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ব্রেইন স্টেশন-২৩ পিএলসির সাইবার নিরাপত্তা বিভাগ সাইবারস্টেশন। সম্প্রতি রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত এ সেমিনারে বাংলাদেশের ডার্ক ওয়েবে ছড়িয়ে থাকা তথ্যের বিষয়ে প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণ তুলে ধরা হয়। এতে ব্যাংকিং, টেলিযোগাযোগ, প্রযুক্তি, সরকার এবং শিক্ষাঙ্গনের প্রায় ১৫০ প্রতিনিধি, নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা ও সাইবার নিরাপত্তা পেশাজীবীরা অংশ নেন।

সেমিনারে জানানো হয়, দেশের ১৫টি খাতের ৭৬৭টি ডোমেইন পর্যালোচনা করে প্রায় সবটিরই ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে পাওয়া গেছে। অন্তত ১৭ হাজার ৩৬২ ব্যবহারকারীর লগ ইন তথ্য এবং ১৮ লাখের বেশি ব্যবহারকারীর রেকর্ড ছড়িয়ে থাকার প্রমাণ মিলেছে। সাইবারস্টেশনের দাবি, এসব পরিসংখ্যান সর্বনিম্ন হিসাব; প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। পর্যবেক্ষণ অনুযায়ী উন্মুক্ত নাগরিক তথ্যের সবচেয়ে বড় অংশ সরকারি সেবা খাতের। অন্যদিকে তথ্য উন্মুক্ত হওয়ার হার সবচেয়ে বেশি প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে।

সাইবারস্টেশনের সাইবার নিরাপত্তা সেবাবিষয়ক প্রধান মোহিব্বুল মোক্তাদীর বলেন, ‘যে ঝুঁকি আমরা দেখতে পাই না, তা আমরা সামলাতে পারি না। আমাদের লক্ষ্য, প্রতিষ্ঠানগুলো যেন বুঝতে পারে কোন তথ্য উন্মুক্ত হয়েছে এবং অপরাধীরা অপব্যবহার করার আগেই ব্যবস্থা নিতে পারে।’

ব্রেইন স্টেশন ২৩-এর নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস বলেন, ‘২০ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা তৈরি করেছি সাইবারস্টেশন, আমাদের নিজস্ব সাইবার নিরাপত্তা বিভাগ। আজকের সেমিনারের উদ্দেশ্য ছিল দেশের সাইবার নিরাপত্তায় আমরা কোথায় আছি এবং সামনে কী কী উদ্যোগ নেওয়া দরকার, তা পর্যালোচনা করা। বিদেশি সফটওয়্যারের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের নিজস্ব সাইবার সক্ষমতা বাড়াতে হবে। এখানে আমাদের কোনো অবদান যদি কাজে লাগে, আমরা আন্তরিকভাবে সবার পাশে থাকতে চাই।’

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান বলেন, ‘সাইবার নিরাপত্তা নিয়ে সাইবারস্টেশন গুরুত্বপূর্ণ কাজ করছে। তাদের তৈরি প্রযুক্তি ব্যবহারের সুযোগ আমার হয়েছে। এটি সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর প্রতিরোধ ও মোকাবিলার কৌশল তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

প্রযুক্তিবিদ মুনির হাসান ডার্কওয়াচের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ব্রেইন স্টেশন ২৩-এর তৈরি ডার্কওয়াচের মতো দেশীয় প্রযুক্তিগত উদ্যোগকে এগিয়ে নিতে আমাদের সবার সম্মিলিতভাবে কাজ করা উচিত। এ ধরনের উদ্যোগকে আরও সমৃদ্ধ করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশের সামগ্রিক সাইবার নিরাপত্তায় তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

বাংলাদেশের ডার্ক ওয়েবে তথ্য উন্মুক্ত হওয়ার ঝুঁকি এবং তা মোকাবিলার উপায় নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরামর্শক অধ্যাপক মোহাম্মদ শাহরিয়ার রহমান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান মোহাম্মদ শামসুল হক, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম সচিব (আইসিটি) মো. ইমরান খান ও প্রযুক্তি বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন আহমেদ। আলোচনায় তথ্যের অপব্যবহার প্রতিরোধ এবং এ ধরনের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হামিদা কাজী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটির সাইবার নিরাপত্তা বিভাগের পরিচালক রাজেশ পালিত, গ্রামীণ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজ্জাদ হোসেন, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও গ্রামীণফোনের সাবেক সিআইও মো. লুৎফর রহমান, মবিলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) শাফকাত মাহমুদ, স্ট্রিম কানেক্টের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মো. সোহেল রানা প্রমুখ।

ব্রেইন স্টেশন-২৩-এর ২০ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে ওঠা সাইবারস্টেশন জানায়, প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় সেবা দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। সময়মতো ঝুঁকি শনাক্ত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।

কেএমএএ/আপ্র/১৮.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রযুক্তির ব্যবহার দেখাচ্ছে আশার আলো
১৮ অক্টোবর ২০২৬

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রযুক্তির ব্যবহার দেখাচ্ছে আশার আলো

ঢাকার চিরচেনা যানজট, কর্মব্যস্ত মানুষের ভিড়, গাড়ির হর্ন আর দীর্ঘ অপেক্ষা নগরবাসীর প্রতিদিনের জীবনের...

ইলন মাস্কের ‘উড়ন্ত’ গাড়ি রোডস্টারের আয় নিয়ে শঙ্কা
১৮ অক্টোবর ২০২৬

ইলন মাস্কের ‘উড়ন্ত’ গাড়ি রোডস্টারের আয় নিয়ে শঙ্কা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে পরবর্তী প্রজন্মের রোডস্টার গাড়ি উন্মোচন করেছে টেসলা। নতুন তিনটি সংস্করণের এক...

পৃথিবীতে প্রথমবার ফ্রিজ হ্যাকে সবাই অবাক!
১৮ অক্টোবর ২০২৬

পৃথিবীতে প্রথমবার ফ্রিজ হ্যাকে সবাই অবাক!

পৃথিবীতে এই প্রথমবারের মতো হ্যাক হলো ফ্রিজ, তাজ্জব বিশ্ববাসী। আধুনিক যুদ্ধের ধরন কতটা বদলে গিয়েছে, ফ...

কমদামি এআই মডেলে বাড়ছে সাইবার নিরাপত্তায় ঝুঁকি
১৮ অক্টোবর ২০২৬

কমদামি এআই মডেলে বাড়ছে সাইবার নিরাপত্তায় ঝুঁকি

এআইয়ের ব্যবহার যত বাড়ছে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। কম খরচে কাজ করার সুবিধা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই