গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তেলের লাইনে ভোগান্তির দিন শেষ, চালু হলো ‘ড্রাইভার সার্ভিস’

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:০২ পিএম, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৩২ এএম ২০২৬
তেলের লাইনে ভোগান্তির দিন শেষ, চালু হলো ‘ড্রাইভার সার্ভিস’
ছবি

প্রতীকী ছবি

চলমান জ্বালানি সংকটের মধ্যে পেট্রোলপাম্পে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমাতে নতুন সেবা চালু করেছে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান সেবা এক্সওয়াইজেড। ‘ফুয়েল রিফুয়েলিং ড্রাইভার সার্ভিস’ নামের এ উদ্যোগে গ্রাহকের হয়ে গাড়ি নিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল ভরে এনে দেবেন ভাড়াটে চালক।

সেবাটি চালুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে সংকটকালীন বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার অনেকে নিরাপত্তা ও জবাবদিহি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন—বিশেষ করে ব্যক্তিগত গাড়ি অপরিচিত চালকের হাতে তুলে দেওয়ার ঝুঁকি নিয়ে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, দিনের বেলায় প্রতি ঘণ্টার জন্য ১৭৫ টাকা এবং রাতে ২২৫ টাকা করে চার্জ নেওয়া হবে। দীর্ঘ সময় লাইনে অপেক্ষার কারণে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় যে প্রভাব পড়ছে, তা বিবেচনায় রেখেই এ সেবা চালু করা হয়েছে।

সেবা এক্সওয়াইজেড জানায়, তাদের বিদ্যমান গ্রাহকদের কাছ থেকেই এ ধরনের সেবার চাহিদা আসে। অনেকেই জানিয়েছেন, জ্বালানির লাইনে দাঁড়ানোর জন্য অফিস থেকে ছুটি নিতে হচ্ছে। কেউ আবার বলেন, ড্রাইভারদের রাতভর লাইনে দাঁড়িয়ে পরদিন বিশ্রাম ছাড়াই কাজ করতে হচ্ছে। এতে পারিবারিক সময়সূচি ব্যাহত হচ্ছে এবং পরিবহন ব্যয়ও বাড়ছে, কারণ গাড়ি দীর্ঘ সময় অচল অবস্থায় লাইনে থাকে। তবে প্রতিষ্ঠানটি এটিকে সাময়িক সেবা হিসেবে উল্লেখ করেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে এ ধরনের সেবার প্রয়োজন কমে যাবে বলেও জানিয়েছে তারা।
সানা/আপ্র/২২/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন
১৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সেটি ব্যবহারের প্রত্যাশা থাকে। তবে সব ধরনের পুনরায় চার্জ...

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক
১২ সেপ্টেম্বর ২০২৬

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের অপব্যবহার ঠেকাতে সম্ভাব্য জৈবিক অস্ত্র গবেষণার সঙ্গে জড়িত একাধিক ব...

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে
১১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের কর্মসংস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই