গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সূর্যের অভ্যন্তরীণ ছন্দে বড় ধরনের পরিবর্তন

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯ পিএম, ০৫ জুন ২০২৬ | আপডেট: ২২:১০ এএম ২০২৬
সূর্যের অভ্যন্তরীণ ছন্দে বড় ধরনের পরিবর্তন
ছবি

গত প্রায় ৪০ বছরে সূর্যের ভেতরের স্বাভাবিক ছন্দে বড় ধরনের রূপান্তর ঘটেছে -ছবি সংগৃহীত

বিজ্ঞানীরা সূর্যের অভ্যন্তরে ঘটে যাওয়া সূক্ষ্ম শব্দ তরঙ্গ বিশ্লেষণ করে নতুন এক অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত পেয়েছেন। তাদের দাবি, গত প্রায় ৪০ বছরে সূর্যের ভেতরের স্বাভাবিক ছন্দে বড় ধরনের রূপান্তর ঘটেছে।

এ পরিবর্তন সূর্যের মহাকাশীয় আবহাওয়ার নিয়ন্ত্রণ ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে, যা সরাসরি পৃথিবীর পরিবেশ ও প্রযুক্তিনির্ভর জীবনযাত্রার ওপরও প্রভাব ফেলতে সক্ষম। ফলে সূর্যের ভেতরে ঠিক কী ঘটছে, তা বোঝার জন্য জরুরি ভিত্তিতে আরো গবেষণার প্রয়োজন বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সূর্য সাধারণত প্রায় ১১ বছরের একটি নির্দিষ্ট চক্র অনুসরণ করে, যার মধ্যে কখনো এটি অত্যন্ত সক্রিয় থাকে, আবার কখনো তুলনামূলকভাবে শান্ত অবস্থায় থাকে। এই চক্রের সক্রিয় পর্যায়ে সূর্য থেকে শক্তিশালী সৌর শিখা ও কণার প্রবাহ নির্গত হয়, যা পৃথিবীতে সৌরঝড় সৃষ্টি করতে পারে।

গবেষকেরা সূর্যের ভেতরের ক্ষুদ্র শব্দ তরঙ্গ বিশ্লেষণ করে এই নতুন তথ্য উদ্ঘাটন করেছেন। এসব তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে সূর্যের অভ্যন্তরীণ গঠন ও তার পরিবর্তনের ধারা সম্পর্কে আরো গভীর ধারণা পাওয়া যাচ্ছে।

তাদের পর্যবেক্ষণে বলা হয়েছে, সূর্য সম্ভবত একটি সম্পূর্ণ ভিন্ন আচরণগত পর্যায়ে প্রবেশ করছে। প্রচলিত ১১ বছরের চক্রের পাশাপাশি এর অভ্যন্তরীণ গঠনে দীর্ঘমেয়াদি পরিবর্তন ঘটছে, যা ভবিষ্যতে সূর্যের সামগ্রিক কার্যপ্রণালীকে বদলে দিতে পারে।

গবেষণায় আরো ইঙ্গিত পাওয়া গেছে, সূর্যের চৌম্বকীয় সক্রিয়তা এখন এর দৃশ্যমান পৃষ্ঠের আরো কাছাকাছি সংকুচিত হচ্ছে এবং সেই অঞ্চল ক্রমেই অগভীর হয়ে উঠছে।

গবেষণার প্রধান লেখক ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিল চ্যাপলিন বলেন, সূর্যের নিজস্ব এক ধরনের অভ্যন্তরীণ ছন্দ রয়েছে, যা মহাকাশীয় আবহাওয়ার চৌম্বকীয় পরিবর্তন নিয়ন্ত্রণ করে।

তিনি বলেন, সাধারণভাবে সূর্যের পৃষ্ঠ পর্যবেক্ষণ করে পুরো প্রক্রিয়াটি বোঝা সম্ভব নয়। সূর্য সম্ভবত কয়েক দশক ধরে চলমান এক নতুন ধরনের আচরণগত পর্যায়ে প্রবেশ করছে।

সৌরচক্রের এই পরিবর্তন প্রসঙ্গে তিনি আরো বলেন, প্রতিটি চক্রের সঙ্গে সঙ্গে চৌম্বকীয় সক্রিয়তা সূর্যের পৃষ্ঠের আরো কাছাকাছি এবং সীমিত এলাকায় কেন্দ্রীভূত হচ্ছে।

গবেষকেরা মনে করছেন, সূর্যের বর্তমান চক্র এবং এর অভ্যন্তরীণ শক্তি কীভাবে পরিবর্তিত হচ্ছে, তা আরো গভীরভাবে বোঝা জরুরি।

ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক সর্বানি বসু বলেন, সূর্যের ভেতরের কম্পন এবং পৃষ্ঠের সক্রিয়তার সম্পর্ক গত কয়েকটি চক্রে ধারাবাহিকভাবে পরিবর্তিত হচ্ছে।

তিনি আরো বলেন, কেবল চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাওয়ার মতো সরল ব্যাখ্যা দিয়ে এই পরিবর্তন বোঝা যায় না। বরং এটি সূর্যের অভ্যন্তরীণ চৌম্বকীয় গঠন কীভাবে সংগঠিত থাকে, তার বড় ধরনের পুনর্গঠনের ইঙ্গিত দিতে পারে।
সানা/আপ্র/৫/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন
১৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সেটি ব্যবহারের প্রত্যাশা থাকে। তবে সব ধরনের পুনরায় চার্জ...

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক
১২ সেপ্টেম্বর ২০২৬

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের অপব্যবহার ঠেকাতে সম্ভাব্য জৈবিক অস্ত্র গবেষণার সঙ্গে জড়িত একাধিক ব...

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে
১১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের কর্মসংস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই