গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপে অনলাইনে বেড়েছে ভুয়া স্ট্রিমিং, বেটিং প্রতারণা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:১৫ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৩৪ এএম ২০২৬
বিশ্বকাপে অনলাইনে বেড়েছে ভুয়া স্ট্রিমিং, বেটিং প্রতারণা
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল ঘিরে অনলাইনে তৎপর সাইবার চক্র। সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের লক্ষ্য করে ভুয়া স্ট্রিমিং, বেটিং ও ম্যাচ পূর্বাভাস ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার চেষ্টা বাড়ছে বলে সতর্ক করেছে বৈশ্বিক সাইবার সিকিউরিটি সংস্থা।

ভুয়া ডোমেইন শনাক্ত: ১১ জুন বিশ্বকাপ ম্যাচ শুরু হওয়ার পর থেকে বিশ্বকাপের দাপ্তরিক সাইটের আদলে তৈরি হওয়া ৩৩৬টি ভুয়া ডোমেইন শনাক্ত করা হয়েছে। অনেককে এসব সাইটের মাধ্যমে বিনামূল্যে খেলা দেখার প্রলোভন দেখানো হয়েছে। অনেক ক্ষেত্রে নিবন্ধনের পর লাইফটাইম টুর্নামেন্ট অ্যাকসেসের নামে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পরিশোধ করতে বলা হয়। এতে অর্থ হারানো ও ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকিও তৈরি হয়।

অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি: অপচক্র ভুয়া বেটিং ও ম্যাচ পূর্বাভাস সাইটের মাধ্যমে অনেককে টার্গেট করছে। এসব প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার অজুহাতে নাম, ইমেইল ঠিকানা ও ফোন নম্বরের মতো সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই পাসওয়ার্ড কয়েক জায়গায় ব্যবহার করলে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। এ প্রসঙ্গে ক্যাসপারস্কি সংস্থার জ্যেষ্ঠ ওয়েব কনটেন্ট বিশ্লেষক ওলগা আলতুখোভা বলেন, বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই প্রতারকরা অনলাইনে ম্যাচ দেখার জনপ্রিয়তা কাজে লাগিয়ে কয়েকটি ভাষায় ভুয়া স্ট্রিমিং ও বেটিং সেবা চালু করছে। সবারই উচিত শুধু অফিসিয়াল সম্প্রচার মাধ্যম ব্যবহার করা এবং অনলাইন লেনদেনে বিশেষ সতর্ক থাকা। গবেষণা সূত্র বলছে, ফুটবলপ্রেমীদের লক্ষ্য করে ফিশিং ইমেইল ছড়ানো হচ্ছে। এসব ইমেইলে ভুয়া ম্যাচ বিশ্লেষণ বা জয়ের পূর্বাভাসের নামে অর্থ পরিশোধ বা ক্ষতিকর লিঙ্কে ক্লিক করতে উৎসাহিত করা হয়।

জানা গেছে, অনেককে এমন ফাঁদে ফেলে তথাকথিত বিশেষ ম্যাচ বিশ্লেষণ পাওয়ার জন্য অস্ট্রেলিয়ান ডলার দিতে বলা হয়- যা সরাসরি আর্থিক প্রতারণার ঝুঁকি তৈরি করেছে।

শর্ত মেনে চলার পরামর্শ: বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বকাপ উপলক্ষে তৈরি ওয়েবসাইটের ঠিকানা এবং বানান ভালোভাবে যাচাই করা, শুধু বিশ্বস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার ও সন্দেহজনক ইমেইল বা লিঙ্ক এড়িয়ে চলতে হবে। এ ছাড়া মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) সক্রিয় করা, অ্যাকাউন্টের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করতে হবে।

কেএমএএ/আপ্র/০৫.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন
১৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সেটি ব্যবহারের প্রত্যাশা থাকে। তবে সব ধরনের পুনরায় চার্জ...

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক
১২ সেপ্টেম্বর ২০২৬

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের অপব্যবহার ঠেকাতে সম্ভাব্য জৈবিক অস্ত্র গবেষণার সঙ্গে জড়িত একাধিক ব...

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে
১১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের কর্মসংস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই