গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সপ্তাহে ১৮ ঘণ্টারও বেশি সময় কেড়ে নিচ্ছে সামাজিক মাধ্যম

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:২১ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৩৪ এএম ২০২৬
সপ্তাহে ১৮ ঘণ্টারও বেশি সময় কেড়ে নিচ্ছে সামাজিক মাধ্যম
ছবি

ছবি সংগৃহীত

সামাজিক মাধ্যম এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে এই নির্ভরশীলতার মূল্যও কম নয়। নতুন এক বৈশ্বিক প্রতিবেদনে দেখা গেছে, একজন সক্রিয় ব্যবহারকারী সামাজিক মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ২ ঘণ্টা ৩৯ মিনিট সময় ব্যয় করেন। ওই হিসাবে বছরে এক হাজার ঘণ্টারও বেশি। অর্থাৎ প্রায় ৪০টি পুরো দিন কেবল স্ক্রিন স্ক্রল করেই কেটে যাচ্ছে।

ডেটারিপোর্টালের ‘ডিজিটাল ২০২৬ গ্লোবাল ওভারভিউ রিপোর্ট’ অনুযায়ী বর্তমানে বিশ্বের প্রায় ৫৬৬ কোটি মানুষের অন্তত একটি সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট রয়েছে- যা বিশ্বের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশেরও বেশি। ২০০৫ সালে এই সংখ্যা ছিল ৫০ কোটিরও কম। এক দশক পরে ২০১৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২২৭ কোটিতে। বিশ্লেষকদের মতে, সাশ্রয়ী স্মার্টফোন ও সহজলভ্য ইন্টারনেটের কারণে এই প্রবৃদ্ধি দ্রুত ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিনের আড়াই ঘণ্টার বেশি সময় খুব বেশি মনে না হলেও সপ্তাহ শেষে তা ১৮ ঘণ্টারও বেশি হয়ে যায়। আর বছরের হিসাবে ওই সময় দাঁড়ায় ৪০ দিনের বেশি। গবেষকদের মতে, এত দীর্ঘ সময় স্ক্রিনে ব্যয় করার ফলে মানুষের উৎপাদনশীলতা, মনোযোগ, ঘুমের মান এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

অঞ্চলভেদে সামাজিক মাধ্যম ব্যবহারের হার কিছুটা ভিন্ন হলেও এর প্রভাব বিশ্বজুড়েই স্পষ্ট। পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি, যেখানে মোট জনসংখ্যার ৮৮ শতাংশেরও বেশি মানুষ নিয়মিত সামাজিক মাধ্যম ব্যবহার করে। এর পরের অবস্থানে রয়েছে ইউরোপ ও উত্তর আমেরিকা। বিশেষজ্ঞদের মতে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে থাকা রিলস ও স্বল্পদৈর্ঘ্যরে ভিডিও ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে স্ক্রিনে আটকে রাখছে। একটির পর একটি ভিডিও দেখার প্রবণতা অনেক ক্ষেত্রে অজান্তেই আসক্তিতে রূপ নিচ্ছে। এই পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে শিশু ও কিশোরদের ক্ষেত্রে।

বিশ্বে প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে। একই ধরনের পদক্ষেপ নিয়েছে ইন্দোনেশিয়া, ব্রাজিল ও তুরস্ক। অন্যদিকে যুক্তরাজ্য সরকারও আগামী বছর থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকরের পরিকল্পনা ঘোষণা করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি এর ব্যবহারেও ভারসাম্য বজায় রাখা জরুরি। অন্যথায় প্রতিদিনের কয়েক ঘণ্টার স্ক্রিন টাইম অজান্তেই জীবনের মূল্যবান সময় কেড়ে নিতে পারে।

কেএমএএ/আপ্র/০৫.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন
১৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সেটি ব্যবহারের প্রত্যাশা থাকে। তবে সব ধরনের পুনরায় চার্জ...

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক
১২ সেপ্টেম্বর ২০২৬

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের অপব্যবহার ঠেকাতে সম্ভাব্য জৈবিক অস্ত্র গবেষণার সঙ্গে জড়িত একাধিক ব...

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে
১১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের কর্মসংস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই