গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পুনঃব্যবহারযোগ্য রকেট ফিরিয়ে মহাকাশে চীনের নতুন চমক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২ পিএম, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ১১:০৬ এএম ২০২৬
পুনঃব্যবহারযোগ্য রকেট ফিরিয়ে মহাকাশে চীনের নতুন চমক
ছবি

প্রথমবারের মতো একটি পুনঃব্যবহারযোগ্য রকেট সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে এনেছে চীন -ছবি বিবিসি

মহাকাশ গবেষণায় মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে বড় সাফল্য অর্জন করেছে চীন। প্রথমবারের মতো একটি পুনঃব্যবহারযোগ্য রকেট সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে এনেছে দেশটি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ ঐতিহাসিক সাফল্যের খবর নিশ্চিত করেছে।

এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্স ও জেফ বেজোসের ব্লু অরিজিনের পর পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে বড় মাইলফলক অর্জন করল বেইজিং।

চীন অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে দক্ষিণ চীনের হাইনান উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ১০বি রকেট উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ছয় মিনিট পর রকেটের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হওয়া বুস্টারটি নিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে ফিরে আসে এবং সমুদ্রের ওপর থাকা একটি ভাসমান প্ল্যাটফর্মে সফলভাবে অবতরণ করে।

মহাকাশযান উৎক্ষেপণের পর সাধারণত রকেটের বিভিন্ন অংশ নষ্ট হয়ে যায়, ফলে প্রতিটি অভিযানের ব্যয় অনেক বেড়ে যায়। কিন্তু রকেটের সবচেয়ে মূল্যবান অংশ বুস্টার বারবার ব্যবহার করা গেলে স্যাটেলাইট উৎক্ষেপণ ও মহাকাশ অভিযান পরিচালনার খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে স্পেসএক্স তাদের ফ্যালকন ৯ রকেটের বুস্টার সফলভাবে ফিরিয়ে আনে। এরপর ২০২৫ সালের নভেম্বরে ব্লু অরিজিন তাদের নিউ গ্লেন রকেটের বুস্টার অবতরণ করায়। বর্তমানে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট বছরে প্রায় ১৫০ বার মহাকাশে যাত্রা করে।

চীনের এই সাফল্যের আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটি লং মার্চ ১০এ রকেটের মাধ্যমে একই ধরনের চেষ্টা চালিয়েছিল। তবে সে সময় বুস্টারটি নির্ধারিত প্ল্যাটফর্মে না নেমে সাগরে পড়ে যায়।

এবার সফল হওয়া লং মার্চ ১০বি রকেটটি পৃথিবীর নিম্ন কক্ষপথে অন্তত ১৬ মেট্রিক টন ওজন বহনে সক্ষম, যা স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের সক্ষমতার কাছাকাছি। তবে অবতরণ প্রযুক্তিতে দুই দেশের মধ্যে পার্থক্য রয়েছে। ফ্যালকন ৯ সাধারণত স্বয়ংক্রিয়ভাবে মাটি বা ড্রোন জাহাজে অবতরণ করে। অন্যদিকে চীনা রকেটের বুস্টার একটি ভাসমান প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত জাল আঁকড়ে ধরে অবতরণ সম্পন্ন করে।

এই সাফল্যের পর চীনের মহাকাশ খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির আর্থিক বাজারে চীন স্পেসস্যাট এবং চীন স্যাটেলাইট কমিউনিকেশনসের শেয়ারের মূল্য নির্ধারিত সর্বোচ্চ সীমা ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে চীনের এই অগ্রগতি ভবিষ্যতে মহাকাশ বাণিজ্য, স্যাটেলাইট উৎক্ষেপণ এবং চন্দ্র ও গভীর মহাকাশ অভিযানে দেশটির সক্ষমতা আরো বাড়াতে পারে। সূত্র: বিবিসি
সানা/ডিসি/আপ্র/১০/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন
১৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সেটি ব্যবহারের প্রত্যাশা থাকে। তবে সব ধরনের পুনরায় চার্জ...

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক
১২ সেপ্টেম্বর ২০২৬

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের অপব্যবহার ঠেকাতে সম্ভাব্য জৈবিক অস্ত্র গবেষণার সঙ্গে জড়িত একাধিক ব...

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে
১১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের কর্মসংস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই