গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রোবটের মাধ্যমে সফল অস্ত্রোপচার সম্পন্ন

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ২০:২২ এএম ২০২৬
রোবটের মাধ্যমে সফল অস্ত্রোপচার সম্পন্ন
ছবি

ছবি সংগৃহীত

চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে। এই প্রথমবারের মতো এক জোড়া হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট দিয়ে জীবিত প্রাণীর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ডিয়েগোর একদল প্রকৌশলী ও শল্যবিদ (সার্জন) মিলে এ সাফল্য অর্জন করেছেন। তাদের কাজের গবেষণাপত্র বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে। সার্জনদের সরাসরি দূরনিয়ন্ত্রিত নির্দেশনায় দুটি হিউম্যানয়েড রোবট ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে জীবিত শূকরের পিত্তথলি সফলভাবে অপসারণ করেছে।

চিকিৎসা ক্ষেত্রে আগে থেকেই দা ভিঞ্চির মতো বিভিন্ন রোবোটিক বাহুর ব্যবহার ছিল। তবে দুই পা ও মানবাকৃতির দেহবিশিষ্ট রোবট দিয়ে এমন কাজ এবারই প্রথম। গবেষণায় সার্জি ডাকনামের রোবটকে ব্যবহার করা হয়। এসব চীনা প্রতিষ্ঠান ইউনিট্রি জি১ রোবট মডেলের ওপর ভিত্তি করে তৈরি। প্রায় ৫ ফুট লম্বা ও ২৭ কেজি ওজনের এই রোবটগুলোকে সার্জনরা দূর থেকে বিশেষ কনসোলের সাহায্যে নিয়ন্ত্রণ করেন। প্রথম অস্ত্রোপচারে একজন মানব সার্জন ও একটি হিউম্যানয়েড রোবট যৌথভাবে সহকারী হিসেবে কাজটি শেষ করে। আর দ্বিতীয় অস্ত্রোপচারে দুটি রোবট সম্পূর্ণভাবে পাশাপাশি থেকে একে অপরকে সাহায্যের মাধ্যমে অপারেশন পরিচালনা করে। পরীক্ষায় ছোটখাটো কিছু রক্তক্ষরণ হলেও সার্জনদের নির্দেশনায় রোবটগুলো তা দ্রুত থামিয়ে সফলভাবে পিত্তথলি কেটে বের করে আনে।

বর্তমানে হাসপাতালে যেসব সার্জিক্যাল রোবোটিক সিস্টেম ব্যবহার করা হয়, সেগুলোর ওজন প্রায় ৮০০ কেজির মতো এবং দাম কোটি টাকার ওপর। এগুলো পরিচালনা করতে বড় জায়গার প্রয়োজন হয়। অন্যদিকে এই হিউম্যানয়েড রোবট অনেক হালকা, কম দামি ও সাধারণ মানুষের চলাচলের উপযোগী যেকোনো স্থানে কাজ করতে সক্ষম।

সাধারণ অস্ত্রোপচারের যন্ত্রপাতি হালকা পরিবর্তন করে রোবটগুলোর হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। সার্জারি বিশেষজ্ঞ ড. শ্যাংলেই লিউ জানান, এমন প্রযুক্তির প্রধান সুবিধা হলো এর বহনযোগ্যতা। রোবট ব্যবহার প্রচলিত ব্যবস্থার তুলনায় খরচের দিক থেকে খুবই কম এবং কাজের জন্য খুবই কম জায়গা নেয়। ফলে দূরবর্তী কোনো গ্রাম, যুদ্ধক্ষেত্র কিংবা মহাকাশেও যেখানে বিশেষজ্ঞ ডাক্তারের অভাব রয়েছে, সেখানে এই রোবট পাঠিয়ে দূর থেকে অস্ত্রোপচার চালানো সম্ভব হবে। আরেক গবেষক রায়ান ব্রোডেরিক জানান, প্রত্যন্ত অঞ্চলে যেখানে চিকিৎসার সরঞ্জাম বা পর্যাপ্ত কর্মী নেই, সেখানে একজন সার্জন দূর থেকেই একা বা কম সহকারী নিয়ে জটিল কাজ পরিচালনা করতে পারবেন।

যদিও পরীক্ষাটি সফল হয়েছে, তবুও মানুষের চিকিৎসায় এটি ব্যবহার করার আগে আরো কিছু বাধা অতিক্রম করতে হবে। গবেষণায় দেখা গেছে, রিমোট সংকেতের সামান্য বিলম্ব ও কাজ করার সময় মাঝেমধ্যে রোবটগুলোকে নতুনভাবে রিক্যালিব্রেট করার প্রয়োজন পড়েছে। তবে গবেষকেরা আশা করছেন, প্রথাগত সার্জিক্যাল রোবট উন্নত হতে যেখানে কয়েক দশক লেগেছিল, আধুনিক প্রযুক্তির সাহায্যে এই হিউম্যানয়েড রোবটগুলোকে আরও দ্রুত নিখুঁত পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে। সূত্র: সায়েন্স অ্যালার্ট।

কেএমএএ/আপ্র/২০.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন
১৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সেটি ব্যবহারের প্রত্যাশা থাকে। তবে সব ধরনের পুনরায় চার্জ...

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক
১২ সেপ্টেম্বর ২০২৬

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের অপব্যবহার ঠেকাতে সম্ভাব্য জৈবিক অস্ত্র গবেষণার সঙ্গে জড়িত একাধিক ব...

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে
১১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের কর্মসংস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই