গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইউটিউব শর্টসেও এখন তৈরি করা যাবে কাস্টম থাম্বনেইল

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:০২ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৫৩ এএম ২০২৬
ইউটিউব শর্টসেও এখন তৈরি করা যাবে কাস্টম থাম্বনেইল
ছবি

ছবি সংগৃহীত

ভিডিও নির্মাতাদের কাজ আরো সহজ করতে নতুন সুবিধা চালু করেছে ইউটিউব। এখন থেকে ইউটিউব শর্টস ভিডিওতেও কাস্টমাইজড থাম্বনেইল যুক্ত করার সুযোগ পাবেন নির্বাচিত নির্মাতারা। পাশাপাশি ইউটিউবের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল ব্যবহার করে ভিডিওর ধরন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে থাম্বনেইল তৈরির সুবিধাও যুক্ত করা হয়েছে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউব পার্টনার প্রোগ্রামের আওতায় থাকা ভিডিও নির্মাতারা এখন তাদের শর্টস ভিডিওতে নিজেদের পছন্দ অনুযায়ী তৈরি করা থাম্বনেইল ব্যবহার করতে পারবেন।

নতুন এই সুবিধার মাধ্যমে শর্টস ভিডিওর বিষয়বস্তু আরো আকর্ষণীয়ভাবে তুলে ধরা এবং দর্শকদের নজর কাড়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছে ইউটিউব। এর আগে দীর্ঘ দৈর্ঘ্যের ভিডিওতে কাস্টম থাম্বনেইল ব্যবহারের সুবিধা থাকলেও শর্টস ভিডিওতে এ সুবিধা ছিল না।

ইউটিউব জানিয়েছে, আগে প্রকাশ করা শর্টস ভিডিওতেও নতুন থাম্বনেইল যুক্ত করা যাবে। এজন্য ডেস্কটপ সংস্করণে ইউটিউব স্টুডিওর ‘কনটেন্ট’ বিভাগে গিয়ে নির্দিষ্ট ভিডিও নির্বাচন করে নতুন ছবি আপলোড করতে হবে।

এ ছাড়া ডেস্কটপ সংস্করণে এখন থেকে শর্টস ভিডিওর ভেতর থেকে স্বয়ংক্রিয়ভাবে তিনটি সম্ভাব্য ফ্রেম নির্বাচন করে থাম্বনেইল হিসেবে ব্যবহারের পরামর্শ দেবে ইউটিউব। দীর্ঘ ভিডিওর ক্ষেত্রে এ সুবিধা আগে থেকেই থাকলেও শর্টস ভিডিওর জন্য এটি নতুন সংযোজন।

অন্যদিকে, মোবাইল অ্যাপে আগের মতোই ভিডিওর যেকোনো পছন্দসই অংশের ফ্রেম থাম্বনেইল হিসেবে বেছে নেওয়ার সুযোগ থাকছে।

এআই দিয়ে তৈরি হবে থাম্বনেইল: ইউটিউবের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল ‘আস্ক স্টুডিও’-তে যুক্ত হয়েছে থাম্বনেইল তৈরির নতুন সুবিধা। এর মাধ্যমে নির্মাতারা তাদের ভিডিওর বিষয় ও ধরন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে থাম্বনেইল তৈরি করতে পারবেন।

নির্মাতারা চাইলে টেক্সট নির্দেশনা বা প্রম্পট ব্যবহার করে তৈরি হওয়া ছবির বিন্যাস, রং, নকশা এবং অন্যান্য উপাদানেও পরিবর্তন আনতে পারবেন।

ইউটিউব জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি থাম্বনেইলগুলো ভিডিওর মূল বিষয়বস্তু, নির্মাতার নিজস্ব ধারা এবং কনটেন্টের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরির চেষ্টা করা হবে।

তবে নতুন এই সুবিধা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। কারণ সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি অতিরিক্ত থাম্বনেইলের ব্যবহার নিয়ে অনেক দর্শক অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, অতিরিক্ত কৃত্রিম ছবি অনেক সময় ভিডিওর প্রকৃত বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না।

ইউটিউব জানিয়েছে, ভবিষ্যতে এই সুবিধা আরো বিস্তৃতভাবে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। নতুন এই উদ্যোগের মাধ্যমে ভিডিও নির্মাতারা আরো সহজে দর্শক আকর্ষণকারী থাম্বনেইল তৈরি করতে পারবেন বলে আশা করছে প্ল্যাটফর্মটি।
সানা/ডিসি/আপ্র/২৮/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন
১৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সেটি ব্যবহারের প্রত্যাশা থাকে। তবে সব ধরনের পুনরায় চার্জ...

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক
১২ সেপ্টেম্বর ২০২৬

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের অপব্যবহার ঠেকাতে সম্ভাব্য জৈবিক অস্ত্র গবেষণার সঙ্গে জড়িত একাধিক ব...

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে
১১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের কর্মসংস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই