গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তীব্র হচ্ছে বৈশ্বিক চিপ সংকট, দীর্ঘমেয়াদি চুক্তিতে স্যামসাং

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৩২ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:৫৫ এএম ২০২৬
তীব্র হচ্ছে বৈশ্বিক চিপ সংকট, দীর্ঘমেয়াদি চুক্তিতে স্যামসাং
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে মেমোরি চিপের ঘাটতি আরও কয়েক বছর স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস।

প্রতিষ্ঠানটির মতে, বৈশ্বিক চিপ সংকট ২০২৮ সাল পর্যন্ত আরও তীব্র হতে পারে।

এ পরিস্থিতিতে সরবরাহ নিশ্চিত করতে বিশ্বের বড় বড় ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি করেছে স্যামসাং।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে স্যামসাং জানায়, তাদের সেমিকন্ডাক্টর বিভাগে পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫০ গুণেরও বেশি বেড়েছে।

 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের শীর্ষ পাঁচটি ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে এরই মধ্যে সরবরাহ চুক্তি হয়েছে।

এছাড়া আরও পাঁচটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। যদিও এসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি।

স্যামসাংয়ের মেমোরি বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জেজুন কিম জানান, প্রায় সব গ্রাহকই এখন পাঁচ বছর বা তার বেশি মেয়াদের সরবরাহ চুক্তি করতে আগ্রহী।

এসব চুক্তিতে অগ্রিম অর্থ পরিশোধ এবং ন্যূনতম মূল্য নির্ধারণের ব্যবস্থা থাকছে, যাতে ভবিষ্যতের বিনিয়োগ ঝুঁকি কমানো যায়।


তিনি বলেন, দীর্ঘমেয়াদে নিজেদের মোট মেমোরি চিপ উৎপাদনের প্রায় দুই-তৃতীয়াংশ এমন চুক্তির আওতায় আনতে চায় স্যামসাং।

তবে শক্তিশালী আর্থিক ফলাফল সত্ত্বেও প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোয় বিপুল বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কমেনি।

ফলে প্রতিবেদন প্রকাশের পর স্যামসাংয়ের শেয়ারের দাম দিনের শুরুতে বাড়লেও শেষ পর্যন্ত ০ দশমিক ৭ শতাংশ কমে লেনদেন শেষ হয়।

অন্যদিকে, চিপের দাম বাড়ায় স্যামসাংয়ের মোবাইল বিভাগ চাপে পড়েছে। দ্বিতীয় প্রান্তিকে বিভাগটি ৭০০ বিলিয়ন ওন লোকসান করেছে, যা কয়েক প্রান্তিকের মধ্যে প্রথম লোকসান।

 

বিশ্লেষকদের মতে, বর্তমানে স্যামসাংয়ের আয়ের প্রধান উৎস মেমোরি চিপ হলেও ভবিষ্যতে এআই খাতে চাহিদা কমে গেলে এবং চীনের প্রতিযোগিতা বাড়লে প্রতিষ্ঠানটির মুনাফার ওপর চাপ তৈরি হতে পারে।

ডিসি/আপ্র/৩০/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন
১৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সেটি ব্যবহারের প্রত্যাশা থাকে। তবে সব ধরনের পুনরায় চার্জ...

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক
১২ সেপ্টেম্বর ২০২৬

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের অপব্যবহার ঠেকাতে সম্ভাব্য জৈবিক অস্ত্র গবেষণার সঙ্গে জড়িত একাধিক ব...

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে
১১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের কর্মসংস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই