গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, সরাসরি দেখবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৫৫ এএম ২০২৬
বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, সরাসরি দেখবেন যেভাবে
ছবি

ছবি সংগৃহীত

মহাজাগতিক বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। বুধবার (১২ আগস্ট) পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটবে। প্রায় দুই বছর পর সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় চাঁদের প্রচ্ছায়ায় সূর্যের পুরো চাকতি ঢেকে যাবে। ফলে নির্দিষ্ট কিছু এলাকায় দিনের আলো সাময়িকভাবে অন্ধকারে পরিণত হবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় বিকেল ৩টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। বাংলাদেশ সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত ৯টা ৩৪ মিনিটে। তবে বাংলাদেশ থেকে সরাসরি আকাশে এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না।

যেসব অঞ্চল থেকে দেখা যাবে

এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের চাঁদের ছায়াপথ প্রায় ৮ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ হবে। আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে ছায়াটি উত্তর মেরুর কাছ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, স্পেন ও পর্তুগালের কিছু অংশের ওপর দিয়ে অতিক্রম করবে।

স্থানভেদে সূর্য প্রায় ২০ সেকেন্ড থেকে দুই মিনিটেরও বেশি সময় পুরোপুরি আড়াল হয়ে থাকতে পারে।

পূর্ণগ্রাসের মূল পথের বাইরে ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। আলাস্কা থেকে নর্থ ক্যারোলাইনা পর্যন্ত উত্তর আমেরিকার কিছু এলাকা, কানাডার বেশির ভাগ অংশ, ইউরোপের বড় অংশ এবং উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অঞ্চল থেকে আংশিক গ্রহণ দেখা যাওয়ার কথা রয়েছে।

ইউরোপের কিছু এলাকায় এবারের গ্রহণ বিশেষ আকর্ষণ তৈরি করবে। স্পেন ও পর্তুগালের কয়েকটি অংশে সূর্যাস্তের ঠিক আগমুহূর্তে গ্রহণ দেখা যেতে পারে। ফলে সেখানে একই সময়ে সূর্যগ্রহণ ও সূর্যাস্তের বিরল দৃশ্য দেখা সম্ভব হবে।

বাংলাদেশ থেকে কীভাবে দেখবেন

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার মানুষ সরাসরি আকাশে এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পারবেন না। তবে প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই নাসার সরাসরি সম্প্রচারে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

নাসা জানিয়েছে, বুধবার ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১টা ১৫ মিনিট থেকে সূর্যগ্রহণের সরাসরি সম্প্রচার শুরু হবে। বাংলাদেশ সময় অনুযায়ী সম্প্রচার শুরু হবে রাত ১১টা ১৫ মিনিটে।

নাসার ওয়েবসাইটের ‘নাসা লাইভ’ বিভাগে গিয়ে এই সরাসরি সম্প্রচার দেখা যাবে।

সূর্যগ্রহণ দেখার সময় সতর্কতা

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সরাসরি আকাশে সূর্যগ্রহণ দেখার সময় অবশ্যই অনুমোদিত সৌরদর্শন চশমা বা বিশেষ সৌর ফিল্টার ব্যবহার করতে হবে। সাধারণ সানগ্লাস দিয়ে সূর্যের দিকে তাকানো নিরাপদ নয়।

এসি/আপ্র/১২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন
১৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সেটি ব্যবহারের প্রত্যাশা থাকে। তবে সব ধরনের পুনরায় চার্জ...

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক
১২ সেপ্টেম্বর ২০২৬

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের অপব্যবহার ঠেকাতে সম্ভাব্য জৈবিক অস্ত্র গবেষণার সঙ্গে জড়িত একাধিক ব...

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে
১১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের কর্মসংস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই