গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আন্তর্জাতিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের প্রতিনিধি জোহরা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:১৩ এএম ২০২৬
আন্তর্জাতিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের প্রতিনিধি জোহরা
ছবি

ছবি সংগৃহীত

রাশিয়ার খান্তি-মানসিস্ক স্বায়ত্তশাসিত অঞ্চল-ইউগ্রায় অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পস’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ স্থপতি ও উদ্যোক্তা জোহরা গুলশান আরা। আন্তর্জাতিক এ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছেন নির্বাচিত ২০ তরুণ নেতা ও স্বেচ্ছাসেবক। ২৩ আগস্ট রাশিয়ার বেরিওজভস্কিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। স্বেচ্ছাসেবা, পরিবেশ সংরক্ষণ, নগর পরিকল্পনা, স্থাপত্য ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করা তরুণদের এ আয়োজনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

জোহরা গুলশান আরা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি প্রযুক্তি খাতের স্টার্টআপ ‘ইকোটেক ইনোভেশন’-এ যুক্ত আছেন। আয়োজকদের পক্ষ থেকে জোহরা গুলশান আরাকে সম্পূর্ণ অর্থায়নে এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাতায়াতসহ কর্মসূচির সব ব্যয় বহন করবেন আয়োজকেরা। এ যাত্রায় তাকে সহযোগিতা করছে রাশিয়ান হাউস ইন বাংলাদেশ।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পস রাশিয়ার ফেডারেল যুব বিষয়ক সংস্থা রসমোলোদেজের সহযোগিতায় ‘রাশিয়া-সম্ভাবনার দেশ’ শীর্ষক ফেডারেল প্রকল্পের আওতায় আয়োজন করা হচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, রাশিয়ায় ঘোষিত ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক বর্ষ ২০২৬’-এর কর্মপরিকল্পনার অংশ হিসেবেও এ আয়োজনটি বাস্তবায়িত হচ্ছে। ‘ইউথ সেন্টার অব ইউগ্রা’ নামের একটি অলাভজনক সংস্থার আনুষ্ঠানিক আমন্ত্রণের মাধ্যমে জোহরা গুলশান আরা এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

কেএমএএ/আপ্র/১৯.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

শিক্ষাজীবনের শুরুটা শিশুর স্বস্তিদায়ক করতে পরিবারের ভূমিকা
০৯ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাজীবনের শুরুটা শিশুর স্বস্তিদায়ক করতে পরিবারের ভূমিকা

শিক্ষাজীবনের শুরু একটি শিশুর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। যে কোনো নতুন জায়গার সঙ্গে মানিয়ে নিতে শিশুদ...

মজুরিভিত্তিক নারী শ্রমিকদের আয় কমে বাড়ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা
০৯ সেপ্টেম্বর ২০২৬

মজুরিভিত্তিক নারী শ্রমিকদের আয় কমে বাড়ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা

ঢাকার রাস্তায় সকাল থেকেই তাপের তীব্রতা বাড়তে থাকে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে পিচঢালা রাস্তা যেন উত্তপ...

স্ক্রিনে আসক্ত শিশুরা হারাচ্ছে শৈশব ও শারীরিক বৃদ্ধি
০৯ সেপ্টেম্বর ২০২৬

স্ক্রিনে আসক্ত শিশুরা হারাচ্ছে শৈশব ও শারীরিক বৃদ্ধি

বাংলাদেশে দুই দশক ধরে অলিম্পিয়াড আন্দোলন বেশ জনপ্রিয়। গণিত অলিম্পিয়াড থেকে শুরু করে দেশে এখন ২৪-২৫ ধ...

রামাবাইয়ের শাড়ি পরে খালি পায়ে ‘ম্যারাথন’ জয়
০৯ সেপ্টেম্বর ২০২৬

রামাবাইয়ের শাড়ি পরে খালি পায়ে ‘ম্যারাথন’ জয়

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে জয় পেয়েছেন ভারতের মহারাষ্ট্রের বিড জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই