গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আমিরাতের প্রথম নারী পাইলট প্রশিক্ষণ অধিনায়ক তিনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪১ পিএম, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:০০ এএম ২০২৬
আমিরাতের প্রথম নারী পাইলট প্রশিক্ষণ অধিনায়ক তিনি
ছবি

নতুন ইতিহাস গড়েছেন ইতিহাদ এয়ারওয়েজের অধিনায়ক হুদা আল মুসাল্লামি

সংযুক্ত আরব আমিরাতের বিমান খাতে নতুন ইতিহাস গড়েছেন ইতিহাদ এয়ারওয়েজের অধিনায়ক হুদা আল মুসাল্লামি। দেশটির প্রথম নারী পাইলট হিসেবে তিনি প্রশিক্ষণ অধিনায়কের যোগ্যতা অর্জন করেছেন।

আমিরাতি নারী দিবসে তাঁর এ অর্জনের ঘোষণা দেওয়া হয়। নতুন দায়িত্বে তিনি ইতিহাদ এয়ারওয়েজের অন্যান্য পাইলটকে প্রশিক্ষণ ও যোগ্যতা অর্জনে সহায়তা করবেন এবং প্রতিষ্ঠানের উচ্চ নিরাপত্তা ও পেশাগত মান বজায় রাখার দায়িত্বও পালন করবেন।

দুই দশকের বেশি সময় ধরে বিমান খাতে কাজ করছেন হুদা। ২০০৩ সালে বিমান চলাচল খাতে কর্মজীবন শুরু করেন তিনি। ২০১৪ সালে ইতিহাদ এয়ারওয়েজে যোগ দেন। ২০২৩ সালে অধিনায়ক হন এবং ২০২৬ সালে উড়োজাহাজের নির্দিষ্ট ধরন পরিচালনার প্রশিক্ষক হিসেবে যোগ্যতা অর্জন করেন।

বর্তমানে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনার অনুমোদন রয়েছে তাঁর। আকাশপথে তাঁর উড্ডয়ন অভিজ্ঞতা ১০ হাজার ঘণ্টার বেশি। এর আগে এয়ারবাস এ৩৩০, এ৩৪০ এবং বোয়িং ৭৭৭ উড়োজাহাজও পরিচালনা করেছেন তিনি।

হুদা আল মুসাল্লামির বিমান পরিচালনার পাশাপাশি উচ্চশিক্ষারও রয়েছে বিস্তৃত পটভূমি। তিনি বিমান চলাচল ব্যবস্থাপনায় স্নাতক এবং ব্যবসা ব্যবস্থাপনা ও তথ্যব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

নিজের অর্জন সম্পর্কে হুদা বলেন, প্রথম হওয়ার অর্থ হলো কোনো পথ তৈরি হওয়ার আগেই এক ধাপ এগিয়ে যাওয়া। যেখানে কোনো মানচিত্র নেই, সেখানে লক্ষ্য ঠিক রেখে এগোতে হয় এবং চ্যালেঞ্জকে শক্তিতে রূপ দিতে হয়।

তিনি বলেন, প্রথম হওয়ার লক্ষ্য শুধু নিজের জন্য কোনো পদ অর্জন করা নয়। বরং এমন পথ তৈরি করা, যাতে তাঁর পর আরো অনেক আমিরাতি নারী এগিয়ে যেতে পারেন এবং আরো উঁচুতে পৌঁছাতে পারেন।

প্রশিক্ষণ অধিনায়ক হিসেবে নতুন দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যেই বিভিন্ন দেশের এবং বিভিন্ন অভিজ্ঞতার পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছেন হুদা। নিজের এই দায়িত্বকে তিনি পেশাগত কর্তব্যের পাশাপাশি জাতীয় দায়িত্ব হিসেবেও দেখছেন।

ইতিহাদ এয়ারওয়েজের প্রধান জনবল, সরকার ও করপোরেটবিষয়ক কর্মকর্তা নাদিয়া বাস্তাকি বলেন, তাঁদের প্রতিষ্ঠান আমিরাতি নারীদের স্বপ্ন পূরণে সহায়তা করছে। হুদার এই অর্জন পরবর্তী প্রজন্মের জন্য আরো বড় সুযোগের দিগন্ত উন্মোচন করেছে।

ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে কর্মরত আমিরাতি নাগরিকদের ৭৫ শতাংশ নারী। তাঁরা উড়োজাহাজ পরিচালনার কক্ষ থেকে শুরু করে প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সূত্র: গালফ নিউজ
সানা/আপ্র/২৮/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

শিক্ষাজীবনের শুরুটা শিশুর স্বস্তিদায়ক করতে পরিবারের ভূমিকা
০৯ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাজীবনের শুরুটা শিশুর স্বস্তিদায়ক করতে পরিবারের ভূমিকা

শিক্ষাজীবনের শুরু একটি শিশুর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। যে কোনো নতুন জায়গার সঙ্গে মানিয়ে নিতে শিশুদ...

মজুরিভিত্তিক নারী শ্রমিকদের আয় কমে বাড়ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা
০৯ সেপ্টেম্বর ২০২৬

মজুরিভিত্তিক নারী শ্রমিকদের আয় কমে বাড়ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা

ঢাকার রাস্তায় সকাল থেকেই তাপের তীব্রতা বাড়তে থাকে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে পিচঢালা রাস্তা যেন উত্তপ...

স্ক্রিনে আসক্ত শিশুরা হারাচ্ছে শৈশব ও শারীরিক বৃদ্ধি
০৯ সেপ্টেম্বর ২০২৬

স্ক্রিনে আসক্ত শিশুরা হারাচ্ছে শৈশব ও শারীরিক বৃদ্ধি

বাংলাদেশে দুই দশক ধরে অলিম্পিয়াড আন্দোলন বেশ জনপ্রিয়। গণিত অলিম্পিয়াড থেকে শুরু করে দেশে এখন ২৪-২৫ ধ...

রামাবাইয়ের শাড়ি পরে খালি পায়ে ‘ম্যারাথন’ জয়
০৯ সেপ্টেম্বর ২০২৬

রামাবাইয়ের শাড়ি পরে খালি পায়ে ‘ম্যারাথন’ জয়

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে জয় পেয়েছেন ভারতের মহারাষ্ট্রের বিড জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই