গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

নারী সহিংসতার বিরুদ্ধে ৯৯৯ নম্বরে বাড়ছে অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৪০ এএম ২০২৬
নারী সহিংসতার বিরুদ্ধে ৯৯৯ নম্বরে বাড়ছে অভিযোগ
ছবি

নারী সহিংসতার বিরুদ্ধে ৯৯৯ নম্বরে বাড়ছে অভিযোগ

দেশে নারীর বিরুদ্ধে সহিংসতা ও যৌন হয়রানির ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ করার প্রবণতা উল্লেখযোগ্য হারে বাড়ছে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, বিগত বছরগুলোর তুলনায় জরুরি সেবায় কল করার হার এখন অনেক বেশি। রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান ডিআইজি মহিউল ইসলাম।

পুলিশের দেওয়া তথ্যমতে, ২০২৩ সালে ৯৯৯-এর মাধ্যমে ২৬ হাজার ৭৯৮ জন নারীকে জরুরি সেবা দেওয়া হয়েছিল। ২০২৪ সালে এই সংখ্যা কিছুটা কমে ২৩ হাজার ৩৩ জন হলেও ২০২৫ সালে তা এক লাফে বেড়ে দাঁড়ায় ৩২ হাজার ৩৮৬ জনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় ৯ হাজারেরও বেশি নারী অতিরিক্ত অভিযোগ করেছেন।  

৯৯৯-এর প্রধান ডিআইজি মহিউল ইসলাম জানান, আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপনের প্রাক্কালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নারীর বিরুদ্ধে সহিংসতা ও যৌন হয়রানির কলগুলোর ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সেবা দিতে অঙ্গীকারাবদ্ধ। ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা ২০২০’-এ জরুরি সেবার কার্যপরিধিভুক্ত বিষয় হিসেবে ‘নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনও ধরণের সহিংসতা, হয়রানি, সম্মানহানি ও ইভটিজিং’ অন্তর্ভূক্ত রয়েছে।

তিনি জানান, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার কলগুলো ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিয়ে থাকে। এ ধরণের ফোনকলে ৯৯৯ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে ভুক্তভোগীকে দ্রুততার সাথে জরুরি সেবা দিয়ে থাকে। ৯৯৯-এর ওপর জনগণের আস্থা ও ভরসার কারণে ৯৯৯-এ এ ধরণের সেবা সংক্রান্ত কলের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। জনপ্রিয়তা ও ৯৯৯-এর ওপর আস্থার কারণে পারিবারিক নির্যাতন বা যৌন-হয়রানির শিকার ভুক্তভোগীরা বর্তমানে আগের চেয়ে বেশি অভিযোগ করছেন বলে প্রতীয়মান হয়। এ সংক্রান্তে ২০২৩ সালে ২৬,৭৯৮ জন কলারকে, ২০২৪ সালে ২৩,০৩৩ জন কলারকে এবং ২০২৫ সালে ৩২,৩৮৬ জন কলারকে ৯৯৯ তাৎক্ষণিকভাবে জরুরি সেবা দিয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৯৯৯ জানিয়েছে, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় দ্রুততম সময়ে সেবা দিতে তারা অঙ্গীকারাবদ্ধ এবং এসব কল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সানা/আপ্র/৮/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নারী পর্যটকদের পড়তে হয় বাঁকা চাহনি ও অযাচিত প্রশ্নের মুখোমুখি
০১ জুলাই ২০২৬

নারী পর্যটকদের পড়তে হয় বাঁকা চাহনি ও অযাচিত প্রশ্নের মুখোমুখি

পুরুষ যখন একা ঘোরে, তখন সে পর্যটক। কিন্তু নারী যখন একা ঘোরে, সমাজের চোখে সে এক বিরাট প্রশ্নচিহ্ন হয়ে...

ডিজিটাল আসক্তি শিশুদের কোমল মনস্তত্ত্বে তৈরি করছে বিকৃতি
০১ জুলাই ২০২৬

ডিজিটাল আসক্তি শিশুদের কোমল মনস্তত্ত্বে তৈরি করছে বিকৃতি

যে বয়সে রাজা-রানি আর পরীদের গল্প শোনার কথা, কড়া রোদ মাথায় নিয়ে পাড়ার মাঠে ধুলোবালি মেখে বন্ধুদের সঙ্...

সাইবার হয়রানিতে নারীরা লজ্জা-ভয়ে নেন না আইনের আশ্রয়
০১ জুলাই ২০২৬

সাইবার হয়রানিতে নারীরা লজ্জা-ভয়ে নেন না আইনের আশ্রয়

বর্তমান ডিজিটাল যুগ আমাদের জীবনকে সহজ করেছে। যোগাযোগ, কাজ, ব্যবসা, বিনোদন- সবই এখন হাতের মুঠোয়। কিন্...

পাকিস্তানি নারীদের হাতে তৈরি বিশ্বকাপের ফুটবল
০১ জুলাই ২০২৬

পাকিস্তানি নারীদের হাতে তৈরি বিশ্বকাপের ফুটবল

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রতিটি গোল, পেনাল্টি আর শেষ মুহূর্তের জয়সূচক শট—সবকিছুর কেন্দ্রবিন্দুতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই