গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রামিসা হত্যাসহ টিকা সংকটে মৃত্যুর বিচার দাবিতে মিছিল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৪ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ১০:৩৬ এএম ২০২৬
রামিসা হত্যাসহ টিকা সংকটে মৃত্যুর বিচার দাবিতে মিছিল
ছবি

রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ড এবং হামের টিকা সংকটে মৃত্যুর ঘটনাগুলোর বিচার দাবিতে সোমবার কাফন মিছিল ও সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ -ছবি সংগৃহীত

রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ড এবং হামের টিকা সংকটে মৃত্যুর ঘটনাগুলোর বিচার দাবিতে কাফন মিছিল ও সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারা বাংলাদেশ এর চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, জাতীয় শ্রমিকধারার আহ্বায়ক বাবুল মিয়া, হাশেম মোল্লা, আফতাব মন্ডল, সৈয়দ আহমেদ ফারুক প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মাজারে হামলা, ধর্ষণ, খুন ও মব সহিংসতা অতীতের তুলনায় ৫০ শতাংশের বেশি বেড়েছে। তিনি দাবি করেন, ওই সময়ের পর ধর্ষণ, খুন ও সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়ে সারাদেশে অস্থিরতা তৈরি হয়েছে। তার ভাষায়, কিছু ঘাতক ক্ষমতায় এসে ১৭ মাস ধরে দেশজুড়ে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করেছে, যার ফলে জনগণ দুর্ভোগে পড়েছে এবং ন্যায়নিষ্ঠ নেতৃত্বের প্রয়োজনীয়তা বেড়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপি সরকারের কার্যক্রম নিয়েও প্রশ্ন রয়েছে। তাদের দাবি অনুযায়ী, গৃহপালিত বিরোধী দলসহ রাজনৈতিক পরিস্থিতির কারণে দুই মাসে সংকট ও নাটকীয়তা বেড়েছে, ফলে জনগণ চরম কষ্টে রয়েছে। তারা আরো বলেন, জোটগত রাজনৈতিক অবস্থানের কারণে দেশে সংকট বৃদ্ধি পেয়েছে এবং শুধু জ্বালানি তেল নয়, চাকরি ও ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। অর্থনৈতিক পরিস্থিতিও নাজুক অবস্থায় রয়েছে বলে তারা মন্তব্য করেন।

বক্তারা আরো দাবি করেন, এ পরিস্থিতিতে মব সহিংসতা বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার, খুন ও ধর্ষণ রোধ এবং জ্বালানি সংকট সমাধানে সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ জরুরি। তা না হলে উপদেষ্টা বা মন্ত্রী পরিবর্তন করেও সংকট সমাধান সম্ভব হবে না বলে তারা মন্তব্য করেন।

সানা/কেএমএএ/আপ্র/২৫/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

শিক্ষাজীবনের শুরুটা শিশুর স্বস্তিদায়ক করতে পরিবারের ভূমিকা
০৯ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাজীবনের শুরুটা শিশুর স্বস্তিদায়ক করতে পরিবারের ভূমিকা

শিক্ষাজীবনের শুরু একটি শিশুর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। যে কোনো নতুন জায়গার সঙ্গে মানিয়ে নিতে শিশুদ...

মজুরিভিত্তিক নারী শ্রমিকদের আয় কমে বাড়ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা
০৯ সেপ্টেম্বর ২০২৬

মজুরিভিত্তিক নারী শ্রমিকদের আয় কমে বাড়ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা

ঢাকার রাস্তায় সকাল থেকেই তাপের তীব্রতা বাড়তে থাকে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে পিচঢালা রাস্তা যেন উত্তপ...

স্ক্রিনে আসক্ত শিশুরা হারাচ্ছে শৈশব ও শারীরিক বৃদ্ধি
০৯ সেপ্টেম্বর ২০২৬

স্ক্রিনে আসক্ত শিশুরা হারাচ্ছে শৈশব ও শারীরিক বৃদ্ধি

বাংলাদেশে দুই দশক ধরে অলিম্পিয়াড আন্দোলন বেশ জনপ্রিয়। গণিত অলিম্পিয়াড থেকে শুরু করে দেশে এখন ২৪-২৫ ধ...

রামাবাইয়ের শাড়ি পরে খালি পায়ে ‘ম্যারাথন’ জয়
০৯ সেপ্টেম্বর ২০২৬

রামাবাইয়ের শাড়ি পরে খালি পায়ে ‘ম্যারাথন’ জয়

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে জয় পেয়েছেন ভারতের মহারাষ্ট্রের বিড জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই