গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপে গ্যালারিতে শিশুদের কানে হেডফোনের উপকারিতা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪ পিএম, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:৫৩ এএম ২০২৬
বিশ্বকাপে গ্যালারিতে শিশুদের কানে হেডফোনের উপকারিতা
ছবি

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের মাঠে গিয়ে ইতিহাসের সাক্ষী হচ্ছেন বহু দর্শক। কারও কারও সঙ্গে থাকছে শিশুও। বয়স বেশ কম, এমন শিশুদের খেলার মাঠে কানে হেডফোন পরিয়ে আনতে দেখা যায়। কিন্তু কেন? এর সঙ্গে কি শিশুর স্বাস্থ্যগত কোনো বিষয় যুক্ত?

মাঠে খেলা দেখতে নিয়ে আসা শিশুদের যেসব হেডফোন পরানো হয়, সেসব একটু বিশেষ ধরনের। এসব হেডফোন চারপাশের শব্দের তীব্রতা কমিয়ে দেয়। সাধারণভাবে আমরা নয়েজ ক্যান্সেলিং হেডফোন বলতে যা বুঝি, এটি তেমন নয়; বরং শিশুর জন্য একটি সুরক্ষাসামগ্রী। এটি হলো ‘নয়েজ রিডাকশন ইয়ারমাফস’ বা ‘হিয়ারিং প্রোটেকশন ইয়ারমাফস’।

কেবল স্টেডিয়াম নয়, কনসার্ট বা এমন যেকোনো জায়গা- যেখানে উচ্চমাত্রার শব্দ হতে পারে, সেসব জায়গায় শিশুকে এ ধরনের হেডফোন দেওয়া উচিত। এই বিশেষ সুরক্ষাসামগ্রীর উপকারিতা হলো-

উচ্চশব্দ থেকে বাঁচানো: বিশ্বকাপের মতো বিশাল আয়োজনে স্টেডিয়ামজুড়ে মানুষ মেতে ওঠে উৎসবে। হইহুল্লোড়, উল্লাস, চিৎকার—নানা রকম শব্দতরঙ্গ ভাসে স্টেডিয়ামে। গোল উদ্যাপন, পেনাল্টি মিসের হতাশা-মাঠের সবই তো ছুঁয়ে যায় দর্শককে। ক্রিকেটসহ যেকোনো বড় খেলার আসরে ঘটে এমন ঘটনা। কিন্তু এত উচ্চমাত্রার শব্দে শ্রবণশক্তির ক্ষতি হতে পারে যে কারোরই। কানে অস্বস্তিকর অনুভূতি হতে পারে। শিশুদের কান অনেক বেশি সংবেদনশীল। বিশেষ করে তিন বছর বা তার কম বয়সী শিশুদের ক্ষেত্রে উচ্চমাত্রার শব্দের প্রভাব অনেক বেশি হতে পারে। তীব্র শব্দের অস্বস্তি এবং শ্রবণশক্তির ওপর ক্ষতিকর প্রভাব থেকে শিশুকে বাঁচাতে নয়েজ রিডাকশন ইয়ারমাফস দারুণ কাজে আসে।

শান্ত রাখা: উচ্চমাত্রার শব্দে শিশু ভয় পেয়ে যেতে পারে। আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করতে পারে। এত উচ্চশব্দে অধিকাংশ শিশুই অভ্যস্ত থাকে না। আবার স্টেডিয়ামে ঢোকার পর প্রথমে শান্ত থাকলেও পরে হঠাৎ কোনো তীব্র শব্দ শুনে ভয় পেতে পারে। উত্তেজিত হয়ে পড়তে পারে। বহু মানুষের আনন্দের চিৎকারটাই শিশুর জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। শিশুকে শান্ত রাখতে তাই নয়েজ রিডাকশন ইয়ারমাফস দারুণ এক অনুষঙ্গ। এটি কানে থাকলে শিশুর কানে অতটা উচ্চমাত্রার শব্দ ঢুকতে পারে না। ফলে শিশু হুট করে ভয় পেয়ে যায় না বা শব্দের কারণে কাঁদে না।

ঘুমের ব্যাঘাত এড়ানো: ছোট্ট শিশুর ঘুমের চাহিদা বেশি। ২৪ ঘণ্টার অনেকটা অংশই ঘুমিয়ে কাটে তাদের। ৯০ মিনিটের খেলার মধ্যেও ছোট্ট শিশুর ঘুম আসতে পারে। বিশেষত খেলার সময়টা যদি তার নিয়মিত ঘুমের সময় হয়ে থাকে, তাহলে এই সময় শিশু ঘুমিয়ে পড়তে চাইতেই পারে। কিন্তু উচ্চ শব্দে সে ঘুমাতে পারবে না। ফলে তার মেজাজ যাবে চড়ে। সে যেমন বিরক্ত হবে, অন্যদের বিরক্তির কারণও হয়ে উঠবে। আবার খেলার আগেই ঘুমিয়ে পড়া শিশুকে কোলে নিয়েও আসতে হতে পারে কোনো অভিভাবককে। তীব্র শব্দে শিশুর ঘুম ভেঙে যায় সহজেই। ঘুমিয়ে থাকা শিশু আচমকা বিকট শব্দে যেমন চমকেও যায়, তেমনি ঘুমের ব্যাঘাত ঘটার কারণে বিরক্তিও প্রকাশ করে। তাতেও শিশু এবং অভিভাবক দুজনেরই কষ্ট বাড়ে।

তীব্র শব্দ এড়ানো গেলে এসব সমস্যার সম্মুখীন হতে হয় না। ঠিক এ কাজটাই করে নয়েজ রিডাকশন ইয়ারমাফস। বুঝতেই পারছেন, ছোট্ট শিশুকে নিয়ে স্টেডিয়ামে স্বস্তিতে খেলা দেখতে চাইলে এটি খুবই জরুরি এক অনুষঙ্গ।

শব্দদূষণ এড়াতে কি পরানো যায়: বাংলাদেশের শহরাঞ্চলে সাধারণ কর্মচঞ্চল একটা দিনেও পথেঘাটে শব্দের তীব্রতা সহনীয় মাত্রা ছাড়িয়ে যায়। এই দূষিত পরিবেশ ছোট্ট শিশুর ওপর ভীষণ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শিশুদের তীব্র শব্দের মধ্যে নিয়ে যেতে হলেও এ ধরনের অনুষঙ্গ ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই মানসম্মত ইয়ারমাফস বেছে নিন। অবশ্যই যেন শিশুর জন্য আরামদায়ক হয়। খেয়াল রাখতে হবে, খুব গরমে বাড়তি অনুষঙ্গ অস্বস্তির কারণও হয়ে দাঁড়াতে পারে।

কেএমএএ/আপ্র/২০২৬

সংশ্লিষ্ট খবর

শিক্ষাজীবনের শুরুটা শিশুর স্বস্তিদায়ক করতে পরিবারের ভূমিকা
০৯ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাজীবনের শুরুটা শিশুর স্বস্তিদায়ক করতে পরিবারের ভূমিকা

শিক্ষাজীবনের শুরু একটি শিশুর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। যে কোনো নতুন জায়গার সঙ্গে মানিয়ে নিতে শিশুদ...

মজুরিভিত্তিক নারী শ্রমিকদের আয় কমে বাড়ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা
০৯ সেপ্টেম্বর ২০২৬

মজুরিভিত্তিক নারী শ্রমিকদের আয় কমে বাড়ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা

ঢাকার রাস্তায় সকাল থেকেই তাপের তীব্রতা বাড়তে থাকে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে পিচঢালা রাস্তা যেন উত্তপ...

স্ক্রিনে আসক্ত শিশুরা হারাচ্ছে শৈশব ও শারীরিক বৃদ্ধি
০৯ সেপ্টেম্বর ২০২৬

স্ক্রিনে আসক্ত শিশুরা হারাচ্ছে শৈশব ও শারীরিক বৃদ্ধি

বাংলাদেশে দুই দশক ধরে অলিম্পিয়াড আন্দোলন বেশ জনপ্রিয়। গণিত অলিম্পিয়াড থেকে শুরু করে দেশে এখন ২৪-২৫ ধ...

রামাবাইয়ের শাড়ি পরে খালি পায়ে ‘ম্যারাথন’ জয়
০৯ সেপ্টেম্বর ২০২৬

রামাবাইয়ের শাড়ি পরে খালি পায়ে ‘ম্যারাথন’ জয়

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে জয় পেয়েছেন ভারতের মহারাষ্ট্রের বিড জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই