গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

কবিতা===

কাগজের নৌকো

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৮ এএম ২০২৬
কাগজের নৌকো
ছবি

ছবি সংগৃহীত

শাহনেওয়াজ কবির ইমন

কাগজের নৌকো, উঠোন জলে ভাসছে;
ঝরা পাতাগুলো কি জানি কিছু বলছে!
স্মৃতির গহিনে শৈশব যেন ডাকছে;
চোখ ভেজা মন, শৈশব ফিরে চাইছে।

ফেরে না সময়, যায় না ফেরা অতীতে;
নিয়তির টানে যেতে হয় ভবিষ্যতে।
ভেজা মাঠজুড়ে স্মৃতির পাতা ভিজছে;
ফিরে পেতে তাই নীরবে মন কাঁদছে।

আর কাগজের ঘুড়ি, কাটা পড়ে যদি 
সেদিনের মতো, যাবে কী তুমি খুঁজতে?
নানা অলিগলি পেরিয়ে যাব আবেগে-
তুমি শুধু বলো, যাবে কী আমার সাথে?

পুতুলের বিয়ে, অনেক কাজের ভিড়ে;
কত কেনাকাটা করতে হয়েছে মিছে।
তবু নিজেদের সংসার গেছে যে ভেসে-
তুমি-আমি আজ কে কোথায় আছি বেঁচে!

মিছে ঘোরাঘুরি সারাদিনমান ভরি;
এ বিবর্ণ সময় দু’জনেই পার করি!
ব্যস্ত এ নগর, সম্পর্কের ব্যবধানে;
তাই শহর ছেড়ে পালাতে পথ খুঁজি।

কাগজের নৌকো, নেয় যদি বহুদূরে;
যেতে হবে একাকী, বিষণ্ন মন নিয়ে।
ডাহুকের গল্প শুনে, প্রজাপতির সাথে-
তবু তুমি থেকো নগরেরই কোলাহলে।

কেএমএএ/আপ্র/০২.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

বাংলা সাহিত্যের মধ্যযুগচর্চার প্রবাদপুরুষ আবদুল করিম সাহিত্যবিশারদ
০২ অক্টোবর ২০২৬

বাংলা সাহিত্যের মধ্যযুগচর্চার প্রবাদপুরুষ আবদুল করিম সাহিত্যবিশারদ

আবদুল করিম সাহিত্যবিশারদ পরিচিত প্রাচীন পুঁথি সংগ্রাহক, গবেষক ও সম্পাদক হিসেবে। এ জ্ঞানতাপস জীবিতকাল...

কবিতাগুচ্ছ
০২ অক্টোবর ২০২৬

কবিতাগুচ্ছ

আমি দেয়াল হবঅমিয় দাশওরে ওরে ওরে- শোন্ রে মানুষ, শোন্ রে ভাই,দেয়ালেরও চোখ আছে, মুখ যে তাহার নাই।রাইতে...

কবিতাগুচ্ছ
২৫ সেপ্টেম্বর ২০২৬

কবিতাগুচ্ছ

অপ্রতিমের জন্য হাহাকারআহনাফ আবদুল কাদিরতেরো বছর বয়স মানেমায়ের আঁচল ছেড়েএকটু একটু করে পৃথিবী চিনে নেও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে