গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযানে সরানো হলো ২০ বিলবোর্ড

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪০ এএম ২০২৬
পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযানে সরানো হলো ২০ বিলবোর্ড
ছবি

অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে চলমান অভিযানের চতুর্থ দিনের ছবিটি সংগৃহীত

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়ক ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় পাশে রাজউকের অনুমোদনবিহীন ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে চলমান অভিযানের চতুর্থ দিনে এ অভিযান চালানো হয়।

অভিযানে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান, উপনগর পরিকল্পনাবিদ নবায়ন খিসা, বাড্ডা ট্রাফিক জোনের সহকারী কমিশনার নুসরাত ইয়াছমিন তিসাসহ রাজউকের একটি দল ও পুলিশের দুই প্লাটুন সদস্য অংশ নেন।

অভিযানকালে রাজউকের অনুমোদন না থাকা মোট ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদ করা বিলবোর্ডগুলোর প্রকৃত মালিকানা যাচাই করে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের লিখিত আদেশে বিলবোর্ডগুলো প্রকৃত মালিকদের জিম্মায় দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান জানান, অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সানা/কেএমএএ/আপ্র/৩/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব
০৩ অক্টোবর ২০২৬

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সা...

বিবাহ রেজিস্ট্রেশনের তথ্য এনআইডি ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হবে: আইনমন্ত্রী
০৩ অক্টোবর ২০২৬

বিবাহ রেজিস্ট্রেশনের তথ্য এনআইডি ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হবে: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে একা...

গাজী নজরুলের সঙ্গে ‘হৃদ্যতাপূর্ণ আত্মীয়তার সম্পর্ক’ বজায় রেখে চলতে চান মরিয়মের বাবা
০১ অক্টোবর ২০২৬

গাজী নজরুলের সঙ্গে ‘হৃদ্যতাপূর্ণ আত্মীয়তার সম্পর্ক’ বজায় রেখে চলতে চান মরিয়মের ব...

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলায় মেয়ে মরিয়মকে শার...

মিরপুরে জুলাই হত্যাকাণ্ডে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ
২৮ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে জুলাই হত্যাকাণ্ডে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ

চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই