গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭০ শ্রমিক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২৮ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৪ এএম ২০২৬
গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭০ শ্রমিক
ছবি

শনিবার বিকাল পৌনে ৩টার দিকে ডেগেরচালা ফকির মার্কেট এলাকার মেট্রিক্স সোয়েটার কারখানার তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা জ্বলতে থাকে -ছবি সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় একটি সোয়েটার কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৭০ শ্রমিক। কারখানার ভেতরে আটকা পড়া এসব শ্রমিককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

শনিবার (৩ অক্টোবর) বিকাল পৌনে ৩টার দিকে ডেগেরচালা ফকির মার্কেট এলাকার মেট্রিক্স সোয়েটার কারখানার তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের দুটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো একটি ইউনিট এসে তাদের সঙ্গে যোগ দেয়।

সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী।

তিনি বলেন, মেট্রিক্স সোয়েটার কারখানাটি আটতলা ভবনে অবস্থিত। বিকাল পৌনে ৩টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। এরই মধ্যে কারখানার ভেতরে আটকা পড়ায় ধোঁয়ায় ৭০ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আশপাশে পুকুর বা পানির উৎস না থাকা এবং কারখানাটিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সানা/কেএমএএ/আপ্র/৩/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

বিরোধপূর্ণ জমির ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
০৪ অক্টোবর ২০২৬

বিরোধপূর্ণ জমির ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি তালাবদ্ধ জরাজীর্ণ ঘরে অ...

দুর্গাপূজায় গুজব-উসকানিদাতাদের ছাড় নয়: এসপি মাসুদ
০৪ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় গুজব-উসকানিদাতাদের ছাড় নয়: এসপি মাসুদ

আসন্ন শারদীয় দুর্গাপূজায় গুজব ও উসকানির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপা...

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার
০৪ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে