গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৭ এএম ২০২৬
কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
ছবি

ছবি সংগৃহীত

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এটি। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রের জন্য এটি নতুন সম্ভাবনার মাঠ হয়ে উঠছে। এই উৎসবের ১২তম আসরেই বাজিমাৎ করল বাংলাদেশের ‘রইদ’। 

 

একসঙ্গে জিতে নিলো তিনটি পুরস্কার। এর মধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি। ‘রইদ’ সিনেমায় সাদুর বউ চরিত্রে তার অনবদ্য অভিনয় এ স্বীকৃতি এনে দিলো। এছাড়া উৎসবে সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা সংগীতের পুরস্কারও পেয়েছে ‘রইদ’।


তিন পুরস্কার জেতার খবরে উচ্ছ্বসিত টিম ‘রইদ’। সিনেমাটির নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ অন্যরাও খবরটি নিজের ফেসবুক দেয়ালে ভাগ করে নিয়েছেন, প্রকাশ করেছেন আনন্দ। মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। 

এর আগে সিনেমাটি বিখ্যাত কান উৎসবের আঁ সার্তে রিগায় জুরি পুরস্কার পেয়েছিল। এর আগে নেদারল্যান্ডসের বিখ্যাত রটারড্যাম উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল ‘রইদ’। এছাড়াও আরও নানা উৎসবে পৌঁছেছে সিনেমাটি। 

শুধু তাই নয়, এ বছর অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকেও পাঠানো হয়েছে ‘রইদ’। 

 

ফলে অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সিনেমাটি। ‘রইদ’-এ গ্রামীণ প্রেক্ষাপটে অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আশ্রয়ে রহস্যময় এক উপাখ্যান তুলে ধরেছেন সুমন। এতে নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।

ডিসি/আপ্র/৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

বাবার পরামর্শে যে সিদ্ধান্ত বদলেছিলেন সালমান খান
০৪ অক্টোবর ২০২৬

বাবার পরামর্শে যে সিদ্ধান্ত বদলেছিলেন সালমান খান

বলিউডে দীর্ঘ অভিনয়জীবন সালমান খানের। ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি নানা বিতর্ক ও কঠিন সময়ও পার করতে হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে