গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১১ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৬ এএম ২০২৬
কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
ছবি

ছবি সংগৃহীত

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল্লিক। ছিলেন তৃণমূল কংগ্রেসের সমর্থক। শুধু সমর্থকই নয়, এই দলের হয়ে রাজ্যসভার সদস্য হয়ে গিয়েছিলেন সংসদে। 

অথচ ক্ষমতার পালাবদলে এখন কোয়েলও পাল্টালেন ভোল। তৃণমূল ভুলে ভিড়েছেন বিজেপির ডেরায়। এই দলের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় পাওয়া গেল কোয়েলের নাম।


তৃণমূলত্যাগী তিন রাজনীতিককে আগেই রাজ্যসভার সদস্য করেছে বিজেপি। গুঞ্জন ছিল, কোয়েলও যুক্ত হবেন এই মিছিলে। আজ রবিবার (৪ অক্টোবর) সেই গুঞ্জনই সত্য হয়ে গেল। তৃণমূলের হয়ে যে আসনে রাজ্যসভার সদস্য হয়েছিলেন, সেই আসনেই এবার তিনি বিজেপির প্রতিনিধি! 

কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজিত হয় তৃণমূল। 

তখন থেকেই ভাঙন শুরু হয় দলে। অনেক চেনা মুখ এই দল থেকে সরে এসেছে। ১৬ জুলাই দিল্লিতে গিয়ে ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন অভিনেত্রী তথা সাংসদ কোয়েল। তার কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। 

কোয়েলের ছেড়ে দেওয়া সেই আসনেই ১৬ অক্টোবর হবে উপনির্বাচন। আর তাতে বিজেপির হয়ে প্রার্থী থাকছেন খোদ কোয়েল। 

 

উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় নিয়েই মনোযোগী ছিলেন কোয়েল মল্লিক। জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। তবে এখন কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন। পা রেখেছেন রাজনীতির মাঠে। আর সেখানেই দেখালেন ‘দল বদলের’ খেলা।

ডিসি/আপ্র/৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

বাবার পরামর্শে যে সিদ্ধান্ত বদলেছিলেন সালমান খান
০৪ অক্টোবর ২০২৬

বাবার পরামর্শে যে সিদ্ধান্ত বদলেছিলেন সালমান খান

বলিউডে দীর্ঘ অভিনয়জীবন সালমান খানের। ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি নানা বিতর্ক ও কঠিন সময়ও পার করতে হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে