গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেনু

৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, এক লাখ টাকাসহ সার্ভেয়ার আটক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫ পিএম, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৪ এএম ২০২৬
৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, এক লাখ টাকাসহ সার্ভেয়ার আটক
ছবি

সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুদক -ছবি সংগৃহীত

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সার্ভেয়ারের বিরুদ্ধে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ ছিল। দুদকের অভিযানে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাঁকে আটক করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য আমমোক্তারনামা গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথক করা এবং নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি।

এরপর প্রায় ছয় মাস লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করতে পারেননি মনিরুল ইসলাম। একপর্যায়ে তাঁকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

দুদকের ভাষ্য অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ ও নামজারির কাজ সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে সার্ভেয়ার আসাদুল ইসলাম ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে মনিরুল ইসলাম বিষয়টি দুদককে জানান এবং ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটকের জন্য ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ করেন।

অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল মঙ্গলবার পরিকল্পিত ফাঁদ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সার্ভেয়ার আসাদুল ইসলামকে আটক করা হয়।

দুদক জানিয়েছে, আটক সার্ভেয়ারের বিরুদ্ধে কমিশনের ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়ের এবং তাঁকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সানা/আপ্র/০৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

খিলক্ষেতে বাড়িতে ডিজে পার্টির ঘটনায় অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
৩১ অক্টোবর ২০২৬

খিলক্ষেতে বাড়িতে ডিজে পার্টির ঘটনায় অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টির আয়োজন এবং পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও ৮৪ জ...

যুব মহিলা লীগ নেত্রী হত্যায় গ্রেফতার তিন, নেপথ্যে ‘মাস্টারমাইন্ড’ সন্দেহ মেয়ের
২৫ অক্টোবর ২০২৬

যুব মহিলা লীগ নেত্রী হত্যায় গ্রেফতার তিন, নেপথ্যে ‘মাস্টারমাইন্ড’ সন্দেহ মেয়ের

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী ও স্কুলশিক্ষিকা ডালিয়া আক্তার সুমা...

কানাডায় ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
২৪ অক্টোবর ২০২৬

কানাডায় ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

ভুয়া কাগজপত্র ও মিথ্যা তথ্য ব্যবহার করে দুই শতাধিক বাংলাদেশির জন্য কানাডার অস্থায়ী আবাসন ভিসা পাওয়ার...

খুলনার বউবাজারে মায়ের সামনেই দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গৃহবধূ খুশি নিহত
২২ অক্টোবর ২০২৬

খুলনার বউবাজারে মায়ের সামনেই দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গৃহবধূ খুশি নিহত

‘আপু কেমন আছেন’ বলেই মায়ের সামনে গৃহবধূ খুশির (২৪) মাথায় পর পর দুটি গুলি করে মোটরসাইকেলে চড়ে দ্রুত প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 38 মিনিট আগে