গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেনু

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩ পিএম, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৫ এএম ২০২৬
ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০
ছবি

ফাইল ছবি

দেশে ডেঙ্গুর প্রকোপে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৯০৯।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪৫, খুলনায় ২৩৫, বরিশালে ২১৯, রাজশাহীতে ২১৯, রংপুরে ৬৫, ময়মনসিংহে ৬০ এবং সিলেট বিভাগে ২৪ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। এ পর্যন্ত সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি এবং সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ২০২৩ সালে। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন।

গত বছরও ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনক পর্যায়ে ছিল। ওই বছর এ রোগে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। হাসপাতালে শনাক্ত ও ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
সানা/আপ্র/০৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু
০৩ নভেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু

দেশে হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১...

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭০
০২ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...

১০টি স্বাস্থ্যবিধি মেনে চললে ৮০ শতাংশ স্ট্রোক প্রতিরোধ সম্ভব
০১ নভেম্বর ২০২৬

১০টি স্বাস্থ্যবিধি মেনে চললে ৮০ শতাংশ স্ট্রোক প্রতিরোধ সম্ভব

গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯
০১ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 33 মিনিট আগে