গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গোবিন্দগঞ্জে পরকীয়ার অপবাদে দেড় লাখ টাকা জরিমানার অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:২৬ এএম ২০২৬
গোবিন্দগঞ্জে পরকীয়ার অপবাদে দেড় লাখ টাকা জরিমানার অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মিথ্যা পরকীয়ার অপবাদ দিয়ে দুই যুবককে ফাঁসিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে। জরিমানার টাকা আদায়ের পর তা সংশ্লিষ্ট নারীকে দেওয়ার কথা থাকলেও তিনি কোনো টাকা পাননি বলে অভিযোগ করেছেন। গত ২২ সেপ্টেম্বর উপজেলার শালমারা ইউনিয়নের মধ্য উলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মধ্য উলিপুর গ্রামের মৃত আব্দুল মালেক প্রধানের ছেলে শাহিনুর ইসলাম এবং একই গ্রামের জামালের ছেলে শুভর বিরুদ্ধে নাঈম মিয়ার স্ত্রী সুমাইয়া বেগমের সঙ্গে পরকীয়ার সম্পর্কের অভিযোগ তোলা হয়। পরে গ্রাম্য সালিশ বসিয়ে থানা-পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে তাদের দেড় লাখ টাকা জরিমানা করা হয় বলে অভিযোগ।

অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা উলিপুর ওয়ার্ড বিএনপির সদস্য সোবাহান মিয়া, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া ও সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সালিশে উপস্থিত ছিলেন। তারা জরিমানার টাকা আদায় করে সুমাইয়া বেগমকে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বলে সংশ্লিষ্টরা জানান।

অটোভ্যানচালক শাহিনুর ইসলাম অভিযোগ করে বলেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। যে দিন পরকীয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে, সেদিন তিনি বাড়িতেই ছিলেন না। তিনি শালিকার মেয়ের বিয়েতে গিয়েছিলেন। সালিশের দিন তাকে ও শুভকে ডেকে নিয়ে সাংবাদিক ও পুলিশের ভয় দেখিয়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পরে বাধ্য হয়ে তিনি ২০ হাজার এবং শুভ ৭০ হাজার টাকা সিরাজুল ইসলাম, বাদশা মিয়া ও সোবাহানের হাতে তুলে দেন বলে দাবি করেন শাহিনুর।

সুমাইয়া বেগম বলেন, গত শুক্রবার সিরাজুল ইসলাম, বাদশা মিয়া ও সোবাহানসহ সংশ্লিষ্টরা তাকে দেড় লাখ টাকা দেওয়ার কথা বলেছিলেন। তবে এখন পর্যন্ত তিনি কোনো টাকা পাননি।

অভিযোগের বিষয়ে জানতে সিরাজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শালমারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তৌফিকুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কী আর করার আছে, আপনারা সেখানে কেন গিয়েছিলেন।’

গোবিন্দগঞ্জ থানার দ্বিতীয় কর্মকর্তা মীর কায়েস জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
সানা/আপ্র/২৮/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব, দিশেহারা কৃষক
২৮ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব, দিশেহারা কৃষক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আমন ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছ...

সাতক্ষীরায় ৩০২ নদী দখলদার চিহ্নিত, উচ্ছেদ কবে?
২৮ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় ৩০২ নদী দখলদার চিহ্নিত, উচ্ছেদ কবে?

সাতক্ষীরার ছয়টি নদ-নদী ও অসংখ্য খালের জমি দখলের অভিযোগে ৩০২ জনকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। অবৈধ দখ...

মেহেরপুরে জেলা বিএনপির সঙ্গে এমপি উর্মির মতবিনিময়
২৮ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে জেলা বিএনপির সঙ্গে এমপি উর্মির মতবিনিময়

মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্ত...

ঘাটাইলে খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির অভিযোগ
২৮ সেপ্টেম্বর ২০২৬

ঘাটাইলে খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির অভিযোগ

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অচে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে