গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিনাজপুরে দুই আইনজীবী সংবর্ধিত, নবীনবরণ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:২৮ এএম ২০২৬
দিনাজপুরে দুই আইনজীবী সংবর্ধিত, নবীনবরণ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ বার কাউন্সিলের অর্থ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন এবং দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মনোনীত হওয়ায় সমিতির অপর সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলালকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৬ ব্যাচের মোট ৯৬ জন নবীন আইনজীবীর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নিজস্ব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এমাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের অর্থ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন। বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল।

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল আ’লা মোঃ মাহবুবুর রহমান ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি মোঃ সিরাজুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি মোঃ আব্দুল হালিম, জিপি মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন ও পিপি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ অন্যরা।

অনুষ্ঠানের শুরুতে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি অ্যাডভোকেট এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন ও বিশেষ অতিথি অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলালকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ ছাড়া ২০২৪ ও ২০২৬ ব্যাচের ৯৬ জন নবীন আইনজীবীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্য ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৮/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব, দিশেহারা কৃষক
২৮ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব, দিশেহারা কৃষক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আমন ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছ...

সাতক্ষীরায় ৩০২ নদী দখলদার চিহ্নিত, উচ্ছেদ কবে?
২৮ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় ৩০২ নদী দখলদার চিহ্নিত, উচ্ছেদ কবে?

সাতক্ষীরার ছয়টি নদ-নদী ও অসংখ্য খালের জমি দখলের অভিযোগে ৩০২ জনকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। অবৈধ দখ...

মেহেরপুরে জেলা বিএনপির সঙ্গে এমপি উর্মির মতবিনিময়
২৮ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে জেলা বিএনপির সঙ্গে এমপি উর্মির মতবিনিময়

মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্ত...

ঘাটাইলে খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির অভিযোগ
২৮ সেপ্টেম্বর ২০২৬

ঘাটাইলে খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির অভিযোগ

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অচে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে