গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাইক্রোবাসে তুলে নেওয়ার পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩২ এএম ২০২৬
মাইক্রোবাসে তুলে নেওয়ার পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার
ছবি

ইসফাতুল ইসলাম জিসান -ছবি সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় ইসফাতুল ইসলাম জিসান (২৮) নামের এক ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য, রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি সাদা মাইক্রোবাসে করে তাকে তুলে নেওয়া হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিসান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং ওই ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন জিসান। কাকারা ইউনিয়নের সাবের সদর বাজারের একটি দোকানের সামনে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাসে করে একদল দুর্বৃত্ত তাকে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরে সোমবার ভোরে মহাসড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চকরিয়া উপজেলা ছাত্রদল। সংগঠনটির সভাপতি রেজাউল করিম বাপ্পি বলেন, ‘জিসানকে পরিকল্পিতভাবে অপহরণের পর হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ 
২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিদের গ্রেফতার করা না হলে চকরিয়ায় আন্দোলনের আলটিমেটাম দিয়েছেন ছাত্রদল নেতারা। এ ঘটনায় চকরিয়া ও কাকারা এলাকায় উত্তেজনার পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 
সানা/আপ্র/২৮/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বৈশ্বিক মেরিন খাতে অনন্য উচ্চতায় বাংলাদেশ
২৮ সেপ্টেম্বর ২০২৬

বৈশ্বিক মেরিন খাতে অনন্য উচ্চতায় বাংলাদেশ

অধ্যয়নকালেই ৪০ তরুণের হাতে দেড় লাখ টাকার চাকরি

ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ৭
২৮ সেপ্টেম্বর ২০২৬

ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ৭

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাকে চা...

সন্তানদের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার
২৮ সেপ্টেম্বর ২০২৬

সন্তানদের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

আব্দুস সালাম রানা, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে ধর্ষণের মা...

শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে চট্টগ্রামে ৭ জন আটক
২৮ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে চট্টগ্রামে ৭ জন আটক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় সাবেক প্রধানমন্ত্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে