গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অধ্যয়নকালেই ৪০ তরুণের হাতে দেড় লাখ টাকার চাকরি

বৈশ্বিক মেরিন খাতে অনন্য উচ্চতায় বাংলাদেশ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:০০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৩ এএম ২০২৬
বৈশ্বিক মেরিন খাতে অনন্য উচ্চতায় বাংলাদেশ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক: বিশাল সমুদ্রে জাহাজের স্টিয়ারিং হাতে কিংবা ইঞ্জিন নিয়ন্ত্রণে নেতৃত্ব দেওয়ার যে স্বপ্ন তরুণদের চোখে, গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগেই সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমির ৪০ ক্যাডেট পড়াশোনা ও প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই বহুজাতিক শিপিং কোম্পানিতে চাকরির নিয়োগপত্র পেতে যাচ্ছেন।

বাংলাদেশ মেরিন একাডেমি সূত্রে জানা গেছে, একাডেমি প্রাঙ্গণে বিশ্বের তিনটি শীর্ষ শিপিং ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সরাসরি সাক্ষাৎকার ও ল্যাব পরীক্ষা শেষ হয়েছে। চাকরির জন্য ক্যাডেটদের কোনো বিদেশি প্রতিষ্ঠানের দরজায় যেতে হয়নি, এমনকি কোনো এজেন্সির পেছনেও ছুটতে হয়নি। বরং বিদেশি কোম্পানির শীর্ষ কর্মকর্তারাই উড়োজাহাজে চট্টগ্রামে এসে একাডেমির প্রশাসনিক ভবনে বসে ক্যাডেটদের সাক্ষাৎকার নিয়েছেন।

এবার ৬০ জন মেধাবী ক্যাডেট সরাসরি সাক্ষাৎকার ও ল্যাব পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে প্রাথমিকভাবে ৪০ জন অনলাইনে সরাসরি নিয়োগপত্র পাবেন। আগামী ডিসেম্বরে কোর্স শেষ করে তাঁরা এক বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে বিদেশি জাহাজে চাকরি শুরু করবেন। তাঁদের মাসিক বেতন হবে ৫০০ থেকে ১ হাজার ২০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার থেকে দেড় লাখ টাকা।

ভালো পারফরম্যান্স করতে পারলে বিশ্বসেরা কোম্পানির জাহাজেই ফোর্থ ইঞ্জিনিয়ার বা জুনিয়র অফিসার হিসেবে চাকরি শুরু করার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে মাসিক বেতন হবে ২ হাজার ৫০০ থেকে ৪ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ১২ হাজার থেকে ৫ লাখ টাকা।

জাহাজ পরিচালনার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক মেরিন খাতে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে এ নিয়োগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশ মেরিন একাডেমি ও এর প্রাক্তন ক্যাডেটদের নিরলস প্রচেষ্টার ফলেই এমন অর্জন সম্ভব হয়েছে বলে মনে করেন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এ বি এম শামীম।

তিনি বলেন, লাগাতার যোগাযোগ, একাডেমির একাডেমিক মান এবং ক্যাডেটদের সক্ষমতা সম্পর্কে জেনে বিশ্বমানের প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা ক্যাম্পাসে এসেছেন। শুরুটা ভালো হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ মেরিন একাডেমিতে ক্যাডেটদের পড়ালেখা ও প্রশিক্ষণ আন্তর্জাতিক মানের হলেও ভিসা জটিলতা এবং জাহাজে সমুদ্র প্রশিক্ষণ যথাসময়ে নিশ্চিত না হওয়ায় বিখ্যাত শিপিং কোম্পানিতে চাকরিতে প্রবেশের সুযোগ সীমিত হয়ে পড়েছিল। এ পরিস্থিতিতে বিশ্বখ্যাত শিপিং কোম্পানিগুলোতে একাডেমির ক্যাডেটদের চাকরি নিশ্চিত করতে উদ্যোগী হন একাডেমির প্রাক্তন ক্যাডেটরা। সেই উদ্যোগের সুফল এখন ধীরে ধীরে আসতে শুরু করেছে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, অনেক ধাপ পেরিয়ে আন্তর্জাতিক বড় প্ল্যাটফর্মে ওঠার সুযোগ তৈরি হয়েছে। এ নিয়োগ বাংলাদেশি মেরিনারদের দক্ষতা ও আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতার বড় প্রমাণ। ক্যাডেটরা সুনাম ছড়াতে পারলে বিশ্বজুড়ে আরো প্রতিষ্ঠানেও চাকরির সুযোগ তৈরি হবে।

এবার যেসব প্রতিষ্ঠানে বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটরা চাকরির সুযোগ পেয়েছেন, সেগুলো হলো জার্মানির বিশ্বখ্যাত বার্নার্ড শুলতে শিপ ম্যানেজমেন্ট, চীনের বৃহত্তম প্রতিষ্ঠান হুয়ায়াং মেরিটাইম সেন্টার এবং থাইল্যান্ডের নাথালিন শিপিং প্রাইভেট লিমিটেড। তিন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা প্রথমবারের মতো বাংলাদেশ মেরিন একাডেমিতে এসে ক্যাডেটদের সাক্ষাৎকার নেন।

বার্নার্ড শুলতে শিপ ম্যানেজমেন্টের মেরিন পরিচালক সোফ্রোনিস থ্রিওডোসিও সাক্ষাৎকার শেষে বলেন, ক্যাডেটদের পারফরম্যান্সে তাঁরা অভিভূত। ভালো কিছু হওয়ার আশা করছেন তাঁরা।

জানা গেছে, জার্মানভিত্তিক বার্নার্ড শুলতে শিপ ম্যানেজমেন্টের পরিচালনায় বিশ্বজুড়ে সাড়ে ৭০০ আধুনিক জাহাজ রয়েছে। ৩০টির বেশি দেশে ১০টি প্রধান শিপ ব্যবস্থাপনা কেন্দ্র, ৩৫টির বেশি ক্রু সেবা কেন্দ্র এবং ছয়টি নিজস্ব মেরিন প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রায় ২৫ হাজার নাবিক ও ক্রু কর্মরত।

ক্যাডেট নিয়োগে বাংলাদেশ মেরিন একাডেমির প্রাক্তন ক্যাডেটরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রতিষ্ঠানটির বহর ব্যবস্থাপনা বিভাগে কর্মরত একাডেমির ৩২ ব্যাচের ক্যাপ্টেন রাহাত সুমন বলেন, বাংলাদেশি ক্যাডেটদের সুনাম বিশ্বজোড়া। বার্নার্ড শুলতে শিপ ম্যানেজমেন্টের মতো বড় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ তৈরি করা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। এবার ১০ ক্যাডেট নিয়োগ পেতে যাচ্ছেন। আগামীবার এ সংখ্যা আরো বাড়বে। তবে কতজন বাড়বে, তা নির্ভর করবে এবার নিয়োগ পাওয়া ক্যাডেটদের পারফরম্যান্সের ওপর।

চীনের হুয়ায়াং মেরিটাইম সেন্টার দেশটির বৃহত্তম নাবিক সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান। প্রায় দুই শতাধিক সামুদ্রিক জাহাজ পরিচালনার পাশাপাশি বিশ্বের ১৫০টির বেশি আন্তর্জাতিক শিপিং লাইনে একযোগে ১২ হাজারের বেশি নাবিক ও মেরিন কর্মকর্তা সরবরাহ করে প্রতিষ্ঠানটি। এবারই প্রথম ওই প্রতিষ্ঠানে কাজের সুযোগ তৈরি হলো বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটদের।

প্রতিষ্ঠানটির নিয়োগ কার্যক্রমে সমন্বয় করছেন একাডেমির ৩৩ ব্যাচের ক্যাপ্টেন মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, চীনের বাজার বিশাল ও সম্ভাবনাময়। এ বাজার ধরতে এরই মধ্যে ক্যাডেটদের চীনা ভাষা শেখানো হচ্ছে। সাক্ষাৎকারে ক্যাডেটদের পারফরম্যান্সে কোম্পানির কর্মকর্তারা সন্তুষ্ট। এবার ১০ জন ক্যাডেট নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ সংখ্যা আরো বাড়বে।

অন্যদিকে সিঙ্গাপুরভিত্তিক নাথালিন শিপিং থাইল্যান্ডের অন্যতম বৃহৎ তেল পরিবহন ও মেরিটাইম শিল্পগোষ্ঠী নাথালিন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান। জ্বালানি তেল পরিবহনে এ অঞ্চলে শীর্ষস্থানীয় এ গ্রুপের ৫০টির বেশি সমুদ্রগামী জাহাজ রয়েছে। এসব জাহাজে ২ হাজারের বেশি নাবিক ও প্রকৌশলী কর্মরত। এবার তারাও বাংলাদেশ মেরিন একাডেমি থেকে ক্যাডেট নিচ্ছে। তবে কতজন নেওয়া হবে, তা জানাননি প্রতিষ্ঠানটির সিঙ্গাপুর কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন এমদাদ।

বাংলাদেশ মেরিন একাডেমির ৫ হাজারের বেশি ক্যাডেট বর্তমানে বিশ্বজুড়ে জাহাজ পরিচালনা ও মেরিন খাতের বিভিন্ন কাজে সাগর ও স্থলভাগে যুক্ত আছেন। নতুন এ নিয়োগের মাধ্যমে আন্তর্জাতিক মেরিন খাতে বাংলাদেশের তরুণদের জন্য আরো বড় কর্মসংস্থানের দ্বার খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সানা/আপ্র/২৮/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মাইক্রোবাসে তুলে নেওয়ার পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৬

মাইক্রোবাসে তুলে নেওয়ার পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় ইসফাতুল ইসলাম জিসান (২৮) নামের এক ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে...

ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ৭
২৮ সেপ্টেম্বর ২০২৬

ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ৭

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাকে চা...

সন্তানদের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার
২৮ সেপ্টেম্বর ২০২৬

সন্তানদের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

আব্দুস সালাম রানা, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে ধর্ষণের মা...

শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে চট্টগ্রামে ৭ জন আটক
২৮ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে চট্টগ্রামে ৭ জন আটক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় সাবেক প্রধানমন্ত্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে