গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

মেহেরপুরে অনলাইন জুয়া ও মাদক দমনে কঠোর অবস্থানের ঘোষণা

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২১:৪৯ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:২৫ এএম ২০২৬
মেহেরপুরে অনলাইন জুয়া ও মাদক দমনে কঠোর অবস্থানের ঘোষণা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মেহেরপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সব দপ্তর ও অংশীজনকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বজায় থাকবে।

সভায় জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অনলাইন জুয়ার বিস্তার রোধ, মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বন্ধে বিশেষ অভিযান জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও নাগরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী (বিপিএম), জেলা কমান্ড্যান্ট আলামিন হোসেন, গাংনী র‌্যাব ক্যাম্পের তৌহিদুল ইসলাম এবং জেলা কারাগারের সুপার আমান উল্লাহ।

জেলা প্রশাসন ও বিচার বিভাগের প্রতিনিধিদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইদুর রাজ্জাক।

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব এবং গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

স্বাস্থ্য ও অন্যান্য দপ্তরের প্রতিনিধিদের মধ্যে ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সাত্তার, ডা. অলোক কুমার দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল হাসান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম নজরুল কবীর, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মুহাঃ আবদুল্লাহ আল আমিন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাহীম এবং বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।

রাজনৈতিক ও নাগরিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক শামসুল আলম সোনা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি আনোয়ারুল হক কালু এবং জেলা মহিলা দলের সভানেত্রী সাইদাতুল নেসা নয়নসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভা শেষে জেলার পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সানা/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দেশের বহরে ২০০টির বেশি উড়োজাহাজ চান বিমানমন্ত্রী
১১ অক্টোবর ২০২৬

দেশের বহরে ২০০টির বেশি উড়োজাহাজ চান বিমানমন্ত্রী

দেশের বিমানবহরে ২০০টির বেশি উড়োজাহাজ যুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্য...

বদরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি
১১ অক্টোবর ২০২৬

বদরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনের লক্ষ্যে বিশেষ সাপ্তা...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
১১ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় বাসের ধাক্কায় মো. জিশান (৩০) নামের এক ব্যাটারিচ...

দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, দুই মামলায় জরিমানা
১১ অক্টোবর ২০২৬

দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, দুই মামলায় জরিমানা

চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের অভিযোগে অভিযান চালি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে