গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

বদরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:২৫ এএম ২০২৬
বদরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনের লক্ষ্যে বিশেষ সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে র‌্যালি, লিফলেট বিতরণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

রোববার (১১ অক্টোবর) সকালে পৌর ভবন চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বদরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, উপসহকারী প্রকৌশলী বাবলী আক্তার, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা শুভ, কর নির্ধারক আবুল কাশেম, লাইসেন্স পরিদর্শক বিপ্লব চাকী, কর আদায়কারী পিযূস কুমার সাহা এবং টিকাদানকারী মনজুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

অভিযানকালে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এ জন্য বাসাবাড়ি, দোকানপাট ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।

বক্তারা পথচারী, ব্যবসায়ী ও পৌরবাসীকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পৌরসভাকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
সানা/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দেশের বহরে ২০০টির বেশি উড়োজাহাজ চান বিমানমন্ত্রী
১১ অক্টোবর ২০২৬

দেশের বহরে ২০০টির বেশি উড়োজাহাজ চান বিমানমন্ত্রী

দেশের বিমানবহরে ২০০টির বেশি উড়োজাহাজ যুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্য...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
১১ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় বাসের ধাক্কায় মো. জিশান (৩০) নামের এক ব্যাটারিচ...

দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, দুই মামলায় জরিমানা
১১ অক্টোবর ২০২৬

দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, দুই মামলায় জরিমানা

চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের অভিযোগে অভিযান চালি...

তিন প্রেসক্লাবকে এক লাখ টাকা করে অনুদান দিলেন সংসদ সদস্য
১১ অক্টোবর ২০২৬

তিন প্রেসক্লাবকে এক লাখ টাকা করে অনুদান দিলেন সংসদ সদস্য

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহয...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে