গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

অসচ্ছল মানুষের পাশে থাকবে চট্টগ্রাম জেলা পরিষদ: প্রশাসক

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০১:০৫ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:০৩ এএম ২০২৬
অসচ্ছল মানুষের পাশে থাকবে চট্টগ্রাম জেলা পরিষদ: প্রশাসক
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আর্থিক সংকটে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন কিংবা অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করতে বাধ্য না হন, সে জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। তিনি বলেছেন, আর্থিক সংকটের কারণে কেউ যেন নিজেকে ছোট মনে না করেন। প্রয়োজনের সময় জেলা পরিষদের কাছে আসতে হবে। সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে।

রোববার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা পরিষদের সেমিনার কক্ষে শিক্ষা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে আগেও অসচ্ছল মানুষের মধ্যে এ ধরনের সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। প্রতি এক থেকে দুই মাস অন্তর এ ধরনের সহায়তা কার্যক্রম আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সামর্থ্যের মধ্যে থেকে অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে চিকিৎসা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কেউ যেন আর্থিক সংকটে সমস্যায় না পড়েন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেলা পরিষদের প্রশাসক আরো বলেন, দুর্যোগ কিংবা উৎসব - সব সময়ই চট্টগ্রাম জেলা পরিষদ মানুষের পাশে থাকার চেষ্টা করে। বন্যা, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক উৎসবে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং জনকল্যাণে কাজ করাকে জেলা পরিষদ দায়িত্ব ও অঙ্গীকার হিসেবে নিয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করার পরও কোনো ক্ষেত্রে সম্ভব না হলে রাষ্ট্র ও সরকার মানুষের পাশে দাঁড়াবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেই অঙ্গীকার নিয়ে কাজ করছে। সরকারের অংশ হিসেবে জেলা পরিষদও জনকল্যাণে ভূমিকা রাখছে। জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম দায়িত্বের জায়গা থেকে মানুষের সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা করছেন।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী প্রকৌশলী মো. জাহেদুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী ও সহায়তা গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১১/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আশ্বাস বিএনপির
১২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আশ্বাস বিএনপির

এস এ খান শিল্টু: মেহেরপুরে শারদীয় দুর্গাপূজা অবাধ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে আ...

তারাগঞ্জে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড
১২ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তি...

টাঙ্গাইল পুলিশ লাইন্সে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি
১২ অক্টোবর ২০২৬

টাঙ্গাইল পুলিশ লাইন্সে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ আকরাম হোসেন: পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও সবুজের বিস্তার ঘটানোর লক্ষ্যে টাঙ্গাইল পুলিশ লাইন্...

বদরগঞ্জে সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, ক্ষোভে বিএনপি
১২ অক্টোবর ২০২৬

বদরগঞ্জে সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, ক্ষোভে বিএনপি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে পেশাদার সার ব্যবসায়ীদের বাদ দিয়ে ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে