গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মেনু

সাতক্ষীরার উপকূলীয় ৪৪ পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৩ পিএম, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৩:১০ এএম ২০২৬
সাতক্ষীরার উপকূলীয় ৪৪ পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুন্দরবন উপকূলসংলগ্ন এ তিন উপজেলার ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির ১৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা দুর্গাপূজামণ্ডপে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যাল।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিজিবি মাঠে রয়েছে। ব্যাটালিয়নের আওতাধীন তিন উপজেলার ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল দেবেন এবং সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারি জোরদার করবেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনে সবার সহযোগিতা কামনা করেন বিজিবির এই কর্মকর্তা। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় পূজামণ্ডপের নেতারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২০/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

মেহেরপুর-চুয়াডাঙ্গার ২৪ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি
২০ অক্টোবর ২০২৬

মেহেরপুর-চুয়াডাঙ্গার ২৪ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

এস এ খান শিল্টু: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে মেহেরপুর ও চু...

কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে দিনদুপুরে ডাকাতি, লুটপাট
২০ অক্টোবর ২০২৬

কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে দিনদুপুরে ডাকাতি, লুটপাট

কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার পাহাড়ি জনপদের মধ্য দিয়ে যাওয়া ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে দিনদুপুরে অ...

বিলুপ্তির পথে গ্রামবাংলার শতবর্ষী ‘তান্ত্রিক পাতা খেলা’ প্রতিযোগিতা
১৯ অক্টোবর ২০২৬

বিলুপ্তির পথে গ্রামবাংলার শতবর্ষী ‘তান্ত্রিক পাতা খেলা’ প্রতিযোগিতা

ঘোড়াঘাট প্রতিনিধি: গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ ‘তান্ত্রিক পাতা খেলা’। আধু...

ছিদ্দীক-মঙ্গলিয়া প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত
১৯ অক্টোবর ২০২৬

ছিদ্দীক-মঙ্গলিয়া প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত

ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে