গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মেনু

জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় এক মাস নিষিদ্ধ রোনালদো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০১:২৬ পিএম, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৩:০৯ এএম ২০২৬
জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় এক মাস নিষিদ্ধ রোনালদো
ছবি

ক্রিশ্চিয়ানো রোনালদো -ছবি রয়টার্স

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। একই ঘটনায় তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে। তবে জরিমানার পরিমাণ মাত্র ২৫৫ ইউরো।

কোচ জর্জে জেজুসের সঙ্গে মতবিরোধের জেরে নেশন্স লিগ চলাকালে পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। এরপর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় সোমবার (১৯ অক্টোবর) শাস্তির ঘোষণা দেওয়া হয়।

ফেডারেশনের শৃঙ্খলা পরিষদ জানিয়েছে, ৪১ বছর বয়সি রোনালদোর বিরুদ্ধে আনা অভিযোগ বহাল রাখা হয়েছে। তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়। অভিযোগ পাওয়ার পর গত ৯ অক্টোবর তার বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছিল ফেডারেশন।

এই নিষেধাজ্ঞার আওতায় কোন কোন ম্যাচ বা কার্যক্রম পড়বে, তা ফেডারেশনের বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। আগের সাময়িক নিষেধাজ্ঞার সময়কে ৩০ দিনের শাস্তির সঙ্গে সমন্বয় করা হবে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

ঘটনার কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ বিবৃতিতে সতীর্থদের কাছে ক্ষমা চান রোনালদো। তবে কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলেন তিনি। বিশ্বকাপ-পরবর্তী প্রথম আন্তর্জাতিক বিরতিতে ঘটে যাওয়া এ ঘটনা পর্তুগাল জাতীয় দলে তার অবস্থান নিয়ে আলোচনার জন্ম দেয়।

নরওয়ের বিপক্ষে ম্যাচের পর সমর্থকদের অভিবাদন না জানানো এবং সতীর্থদের ছেড়ে চলে যাওয়ার ঘটনায় অনুতপ্ত বলে জানান রোনালদো। তিনি বলেন, যেকোনো শাস্তিই তিনি মেনে নেবেন। একই সঙ্গে পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়ার আগ্রহও প্রকাশ করেন এই মহাতারকা।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসাও বলেছেন, বিষয়টির নিষ্পত্তি হলে ফেডারেশনের সবাই রোনালদোকে জাতীয় দলে ফিরে পেতে চান।
সানা/আপ্র/২০/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী
১৯ অক্টোবর ২০২৬

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দু...

বিশ্বকাপের আগে বুমরাকে বেছে বেছে খেলানোর পরামর্শ শাস্ত্রীর
১৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপের আগে বুমরাকে বেছে বেছে খেলানোর পরামর্শ শাস্ত্রীর

চোটের সঙ্গে লড়াই করে বারবার মাঠে ফিরেছেন জসপ্রীত বুমরা। তবে ভারতের এই তারকা পেসারকে নিয়ে এবার সতর্ক...

সবুজ ছেড়ে গোলাপি জার্সিতে মাঠে নামবে পাকিস্তান
১৯ অক্টোবর ২০২৬

সবুজ ছেড়ে গোলাপি জার্সিতে মাঠে নামবে পাকিস্তান

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে আবারও চিরচেনা সবুজ জার্সির বদলে গোলাপি পোশাকে মাঠে নামবে পাকিস...

বাংলাদেশকে ৩০৫ রানের বড় লক্ষ্য দিলো আফগানিস্তান
১৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশকে ৩০৫ রানের বড় লক্ষ্য দিলো আফগানিস্তান

ওমানের আল আমিরাতে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে বড় চ্যালেঞ্জের মুখে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে