গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মেনু

ধর্ম আলাদা হলেও রাষ্ট্র সবার, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩২ পিএম, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৩:০৯ এএম ২০২৬
ধর্ম আলাদা হলেও রাষ্ট্র সবার, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি

সোমবার বিকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি সংগৃহীত

রাষ্ট্রে সব ধর্মের মানুষের সমান অধিকার ও কর্তব্যের কথা তুলে ধরে সবাইকে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু বাংলাদেশ সবার। এ দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও কর্তব্য সমান।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, “ধর্মটা হতেই পারে আমার একটি ধর্ম, আপনার একটি ধর্ম। কিন্তু রাষ্ট্রটা আমাদের সকলের। বাংলাদেশ নামে যে রাষ্ট্র, এই রাষ্ট্রটি আমাদের সকলের। অর্থাৎ ধর্ম আলাদা হতে পারে কিন্তু রাষ্ট্র সবার।”

তিনি বলেন, “এই দেশে আপনার যেমন অধিকার আছে, আমারও অধিকার আছে। এই দেশের প্রতি আপনার যেমন কর্তব্য আছে, আমারও এই দেশের প্রতি কর্তব্য আছে। এই দেশ আপনার, এই দেশ আমার। আসুন আমরা সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি।”

পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বলে তাঁর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক জানিয়েছেন।

 সোমবার বিকালে ঢাকশ্বেরী মন্দরি পরর্দিশন করেন প্রধানমন্ত্রী তারকে রহমান

পরে মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, “রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আপনাকে নিরাপত্তা দেওয়া, ঠিক একইভাবে এই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আমাকেও নিরাপত্তা দেওয়া। আমাদের সকলের দায়িত্ব হচ্ছে আমরা একে অপরকে দেখে রাখব। আমরা একে অপরের সঙ্গে কাজ করে এ দেশটাকে এগিয়ে নিয়ে যাব।”

অনুষ্ঠানটিকে আনন্দ ও মিলনমেলার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা সকলেই এই দেশের সন্তান, এই দেশের মানুষ, বাংলাদেশি। আমরা প্রত্যেকে মানুষ। এটি হচ্ছে, আমাদের আগের পরিচয়। এখানে উপস্থিত আমরা প্রত্যেকেই বাংলাদেশি।”

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তখন কিন্তু আমরা কেউ দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান। যুদ্ধের মাঠে কিন্তু এটা আমরা দেখিনি, কখনো জিজ্ঞেসও করিনি।”

গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও ধর্মীয় পরিচয়ের বিভেদ ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে মানুষ যখন রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছে, তখন আন্দোলনকারীরা একে অপরের ধর্ম জানতে চাননি। সবাই মানুষের কথা বলার অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সোচ্চার ছিলেন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সব ধর্মের মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “বেশি দিন আগের কথা নয়। এই তো মাত্র আড়াই বছরও হয়নি বোধ হয়। ২০২৪ সালের ৫ আগস্ট। চোখটা বন্ধ করলেই আমাদের চোখের সামনে সবগুলো দৃশ্য ভেসে ওঠে। সেই গণঅভ্যুত্থানের সময় হাজার হাজার, লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসেছিল। কেউ কি আমরা কাউকে জিজ্ঞেস করেছি, ভাই আপনি কোন ধর্মের মানুষ?”

তিনি বলেন, “সেদিন তো সব ধর্মের মানুষই ছিল। এই যে যারা শহীদ হয়েছেন, আজকেই আমি ওসমানী উদ্যানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে এসেছি। সেখানে তো হিন্দু মানুষও আছে, মুসলমান মানুষও আছে, বৌদ্ধও আছে, খ্রিষ্টানও আছে। সকলেই তো সেদিন জান কোরবানি দিয়েছেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য।”

সবাইকে পরস্পরের ধর্মীয় পরিচয়ের পরিবর্তে মানুষ ও বাংলাদেশের নাগরিক হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আসুন, আমরা আমাদের মানুষ হিসেবে বিবেচনা করি। একজন আরেকজনকে আমরা চিনি, জানি এই দেশের নাগরিক, বাংলাদেশি হিসেবে।”

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং পূজা উদযাপন কমিটির নেতারাও বক্তব্য দেন।
সানা/আপ্র/২০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পূজামণ্ডপ পরিদর্শনে আজ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬

পূজামণ্ডপ পরিদর্শনে আজ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকার বাইরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্...

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব হোসাইন
২০ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব হোসাইন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী রাকিব হোসাইন। এ...

দুর্গাপূজায় হুমকি নেই, পরিস্থিতি তৈরির চেষ্টা দুষ্টচক্রের
২০ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় হুমকি নেই, পরিস্থিতি তৈরির চেষ্টা দুষ্টচক্রের

দুর্গাপূজায় বাংলাদেশে কোনো হুমকি নেই। তবে কিছু দুষ্টচক্র পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে সতর্ক করেছে...

চট্টগ্রাম বন্দরে সৌরবিদ্যুৎ প্রকল্প, ২০ বছরে সাশ্রয় ১০০ কোটি টাকা
২০ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরে সৌরবিদ্যুৎ প্রকল্প, ২০ বছরে সাশ্রয় ১০০ কোটি টাকা

চট্টগ্রাম বন্দরে ৮ দশমিক ৪২ মেগাওয়াট উৎপাদনক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বেসরকারি প্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে