গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মেনু

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশিত: ১৭:৪১ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:২৪ এএম ২০২৬
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ (১৩) ও দিরাই উপজেলার লিটন মিয়া (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে কৃষকরা হাওরে ধান কাটছিলেন। এ সময় তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রাঘাতে আবুল কালাম গুরুতর আহত হন। 

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

একই সময়ে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নাজমুল হোসেন নিহত হন। 

তিনি চানপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী।


ধর্মপাশা উপজেলায় পৃথক দুটি ঘটনায় হাবিবুর রহমান ও রহমত উল্লাহ নিহত হন। হাবিবুর রহমান পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের বাসিন্দা এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

 

রহমত উল্লাহ জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাসিন্দা।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যাহ বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিরাই উপজেলার কালিয়াগোটা (আতরার) হাওরে ধান কাটার সময় বজ্রপাতে লিটন মিয়া গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার।

 

ডিসি/আপ্র/১৮/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

খুলনায় কর্তব্যরত পুলিশ সদস্যের গুলিতে মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬

খুলনায় কর্তব্যরত পুলিশ সদস্যের গুলিতে মৃত্যু

খুলনায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে রেলওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে...

জ্বালানি সংকটে যমুনার জেলেদের আয়ে ভাটা
১৭ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকটে যমুনার জেলেদের আয়ে ভাটা

জ্বালানি তেলের তীব্র সংকটে সিরাজগঞ্জের যমুনা নদী ও আশপাশের চরাঞ্চলের হাজারো জেলের জীবিকা মারাত্মকভাব...

শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
১৭ এপ্রিল ২০২৬

শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

মাহবুবুল হক খান ও কামরুল হাসান, দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি...

প্রধান শিক্ষকের অবহেলায় তিন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় বঞ্চিত
১৭ এপ্রিল ২০২৬

প্রধান শিক্ষকের অবহেলায় তিন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় বঞ্চিত

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: জামালপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রবেশপত্র না পাওয়ায় ১১ নং শীতলকুর্শা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই