গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

হরমুজ প্রণালি ফের বন্ধ করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:২৫ এএম ২০২৬
হরমুজ প্রণালি ফের বন্ধ করলো ইরান
ছবি

ছবি সংগৃহীত

ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরানের সামরিক বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ পুনরায় গ্রহণ করছে বলে জানিয়েছে। খবর বিবিসির।

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত ফার্স নিউজ এজেন্সি, ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবি, আইআরজিসির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, এই প্রণালি ‌‘তার পূর্বের অবস্থায়’ ফিরে আসবে এবং সশস্ত্র বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণ করবে।


এর আগে কিছু জাহাজ এই জলপথ দিয়ে যাতায়াত করতে দেখা গেছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে ঠিক কী পরিমাণ সামুদ্রিক যান চলাচল করেছে তা স্পষ্ট নয়।

আইআরজিসির বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যুতা’র জন্য অভিযুক্ত করা হয়েছে এবং বলা হয়েছে যে তাদের ‘তথাকথিত অবরোধ’ জলপথে ডাকাতির শামিল। ইরান এর আগেই জানিয়েছিল যে, যুক্তরাষ্ট্র যদি তাদের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখে, তবে তারা এই প্রণালি বন্ধ করে দেবে।

 

ডিসি/আপ্র/১৮/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর ২০২৬

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবার শুরুর সম...

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু
২৯ অক্টোবর ২০২৬

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও আসনস...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন...

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন
২৮ অক্টোবর ২০২৬

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় বিমানবালা ক্যারল ফেয়ার ৮৩ বছর বয়সে অবসরে গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে