গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২০ জুন ২০২৬

মেনু

আরেক বিপ্লবের প্রস্তুতির আহ্বান শফিকুর রহমানের

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ২০:৩০ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ২১:৩৭ এএম ২০২৬
আরেক বিপ্লবের প্রস্তুতির আহ্বান শফিকুর রহমানের
ছবি

ছবি সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। এই বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো গোষ্ঠী বা পরিবারকে তোষামোদ করার জন্য নয়, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়। বরং স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মান, শক্তি ও সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব।’ শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর বলেন, শোষণ, দুর্নীতি, চাঁদাবাজি, দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে যুবসমাজকে প্রস্তুত হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে নতুন পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি জাতির সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। জনগণের স্বার্থে ভুল সংশোধন করে জনগণের কাতারে ফিরে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, খুলনাবাসী যে রায় দিয়েছিলেন, সেই রায় বাস্তবায়নের কথা আমরা বলেছিলাম। চুরি, ডাকাতি, ভোট কারচুপির মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা সংসদে থেকে সিংহের মতো লড়াই করে যাব। যদি সংসদে সমাধান না হয়, তবে দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও জনপদ থেকে আন্দোলনের বিস্তার ঘটবে। এই আন্দোলনের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে।

বিরোধীদলীয় নেতা বলেন, শত বাধা সত্ত্বেও নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছে যাতে দেশে অস্থিতিশীলতা না তৈরি হয়। তিনি বলেন, অন্যায়ের কাছে মাথা নত করা হবে না। তিনি সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন। তার ভাষায়, কোনো প্রতিবেশী দেশের পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশ বা চাপ সৃষ্টি হলে জনগণ তা প্রতিহত করবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এতে আরো বক্তব্য দেন ড. অলি আহমদ, মামুনুল হক, নাসীরুদ্দীন পাটওয়ারী, মুস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।

সানা/কেএমএএ/আপ্র/২০/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

চার বছরেও চালু হয়নি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেশিনটি
২০ জুন ২০২৬

চার বছরেও চালু হয়নি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেশিনটি

রোগীদের দ্রুত ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেওয়া একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক যন্ত্র...

মায়ের বকুনিতে অভিমান, পরদিন মিলল শিশুটির মরদেহ
২০ জুন ২০২৬

মায়ের বকুনিতে অভিমান, পরদিন মিলল শিশুটির মরদেহ

রংপুরের তারাগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার একদিন পর দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার...

সাংবাদিক মামুন রেজার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা
২০ জুন ২০২৬

সাংবাদিক মামুন রেজার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মামুন রেজার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্ম...

হত্যা মামলার আসামির ‘পীর’ পরিচয়ে কবরস্থানে আস্তানা
২০ জুন ২০২৬

হত্যা মামলার আসামির ‘পীর’ পরিচয়ে কবরস্থানে আস্তানা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার একটি শতবর্ষী কবরস্থানের জঙ্গলে ‘পীর’ পরিচয়ে আস্তানা গড়ে তোলার অভিযোগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই