গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মেনু

টঙ্গীতে অগ্নিকাণ্ডে ২৫ বসতঘর পুড়ে ছাই

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ০১:৫৪ এএম ২০২৬
টঙ্গীতে অগ্নিকাণ্ডে ২৫ বসতঘর পুড়ে ছাই
ছবি

ছবি আজকের প্রত্যাশা

গাজীপুরের টঙ্গীতে মুদাফা পশ্চিমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৪ জুন) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সানা/কেএমএএ/আপ্র/২৪/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

রৌমারীতে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ-সার বিতরণ
২৫ জুন ২০২৬

রৌমারীতে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ-সার বিতরণ

মো. আয়নাল হক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় খরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ...

ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ঘিরে প্রস্তুতি সভা
২৫ জুন ২০২৬

ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ঘিরে প্রস্তুতি সভা

সুলতান আল এনাম, ঝিনাইদহ: আগামীকাল শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিতব্য ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টু...

ঘোড়াঘাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
২৫ জুন ২০২৬

ঘোড়াঘাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বেলওয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভ...

কোলকোন্দকে বেকার ও মাদকমুক্ত করার অঙ্গীকার বেনজুর
২৫ জুন ২০২৬

কোলকোন্দকে বেকার ও মাদকমুক্ত করার অঙ্গীকার বেনজুর

মো. নুর জামাল হক, রংপুর ব্যুরো প্রধান: রংপুরের গঙ্গাচড়া উপজেলার ২ নম্বর কোলকোন্দ ইউনিয়ন পরিষদ নির্বা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই