গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গরমে বাড়ছে ডাবের চাহিদা, একটির দাম ২২০ টাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:৫৫ এএম ২০২৬
গরমে বাড়ছে ডাবের চাহিদা, একটির দাম ২২০ টাকা
ছবি

ছবি সংগৃহীত

ভাদ্রের তীব্র গরমে শরীর জুড়াতে ডাবের পানির চাহিদা বেড়েছে। আর বাড়তি চাহিদা ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডাবের দামও। কয়েক দিন আগেও যে ছোট আকারের ডাব ১৩০ থেকে ১৪০ টাকায় পাওয়া যেত, এখন সেটির দাম উঠেছে ১৭০ থেকে ১৮০ টাকায়। বড় আকারের ডাব বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি, লালবাগ ও আশপাশের এলাকার ডাবের দোকান ও ফুটপাতের ভ্রাম্যমাণ বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বিক্রেতারা বলছেন, মৌসুমের এ সময়ে বাজারে ডাবের সরবরাহ তুলনামূলক কম। ফলে পাইকারি বাজার থেকেই বেশি দামে ডাব কিনতে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে তীব্র গরমে বাড়তি চাহিদা। সরবরাহ ও চাহিদার এই দুই ধরনের চাপেই খুচরা বাজারে দাম বেড়েছে।

নিউমার্কেট এলাকার ডাব বিক্রেতা আনিছ মিয়া বলেন, কয়েক দিন আগেও ১৩০ থেকে ১৪০ টাকায় যে ডাব বিক্রি করেছেন, এখন তা ১৭০ থেকে ১৮০ টাকার নিচে বিক্রি করা কঠিন। কারণ আড়ত থেকেই বেশি দামে কিনতে হচ্ছে।

তিনি বলেন, গরমের কারণে মানুষ এখন বেশি ডাব কিনছে। সরবরাহ পর্যাপ্ত থাকলে দাম এতটা বাড়ত না।

বিক্রেতাদের ভাষ্য, দুপুর থেকে বিকেল পর্যন্ত ডাবের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তৃষ্ণা মেটাতে ডাব কিনছেন।

লালবাগের বাসিন্দা মুক্তার হোসেন বলেন, চিকিৎসকের পরামর্শে তিনি অসুস্থ বাবাকে প্রায়ই ডাব খাওয়ান। দুই-তিন দিন আগে মাঝারি আকারের একটি ডাবের দাম ২০০ টাকা এবং বড় আকারের ডাবের দাম ২৫০ টাকা চাওয়া হয়েছিল। অথচ কিছুদিন আগেও এসব ডাব সর্বোচ্চ ১৫০ থেকে ১৭০ টাকার মধ্যে পাওয়া যেত।

লালবাগের পলাশী এলাকার ক্রেতা হাবিবুল ইসলাম বলেন, আগে ১৩০ থেকে ১৪০ টাকায় যে ডাব পাওয়া যেত, এখন সেটির দাম ১৭০ থেকে ১৮০ টাকা। তবে গরমের কারণে ডাবের পানি খাওয়ার ইচ্ছা হওয়ায় বাধ্য হয়েই বাড়তি দামে কিনতে হচ্ছে।

আরেক ক্রেতা বলেন, একটি ডাবের দাম ২০০ টাকার কাছাকাছি হলে সাধারণ মানুষের পক্ষে নিয়মিত ডাব খাওয়া কঠিন। চাহিদা বাড়া স্বাভাবিক হলেও দাম এতটা বেড়ে গেলে সাধারণ ক্রেতাদের ওপর চাপ পড়ে।

বিক্রেতারা অবশ্য দাম বাড়ানোর জন্য নিজেদের দায়ী করতে নারাজ। তাদের দাবি, পাইকারি বাজারে বেশি দামে ডাব কিনতে হওয়ায় খুচরা পর্যায়েও দাম বাড়াতে হচ্ছে।

অ্যালিফ্যান্ট রোড এলাকার এক বিক্রেতা বলেন, ডাব কেনার দামের সঙ্গে পরিবহন, দোকান ভাড়া ও নষ্ট হওয়ার ঝুঁকিও যুক্ত থাকে। ডাব বেশিদিন সংরক্ষণ করা যায় না। কিছু ডাব নষ্ট হলে সেই ক্ষতিও ব্যবসায়ীদের বহন করতে হয়।

বাজার-সংশ্লিষ্টরা বলছেন, ডাবের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে। তবে গরমে চাহিদা কতটা থাকবে এবং বাজারে সরবরাহ কী পরিমাণ বাড়বে, তার ওপরই দাম অনেকটা নির্ভর করবে।

অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী, কোনো পণ্যের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি চাহিদা বেড়ে গেলে দাম বাড়ে। ডাবের বাজারেও বর্তমানে একই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সরবরাহ স্বাভাবিক ও বাজার ব্যবস্থাপনা কার্যকর থাকলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির চাপ কমতে পারে।

তীব্র গরমে ডাবের চাহিদা বাড়লেও চড়া দামে নতুন করে চাপ তৈরি হয়েছে সাধারণ মানুষের ওপর। শরীর জুড়াতে ডাব কিনতে গিয়ে তাই পকেটের উত্তাপও টের পাচ্ছেন ক্রেতারা।

এসি/আপ্র/২৫/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই