গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্ববাজারে আবারো বাড়লো জ্বালানি তেলের দাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:৫৬ এএম ২০২৬
বিশ্ববাজারে আবারো বাড়লো জ্বালানি তেলের দাম
ছবি

ছবি সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত আরো তীব্র হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম এরই মধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন তৈরি হওয়ায় তেল সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১.৩৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৫৫ ডলারে।

সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের মজুতও কমছে। এমন পরিস্থিতিতে চলতি ও আগামী বছরের তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।

ইআইএর নতুন পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের গড় দাম হতে পারে ব্যারেলপ্রতি ৯১ ডলার। আগের পূর্বাভাসের তুলনায় এটি প্রায় ৫ শতাংশ বেশি। একইভাবে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআইয়ের গড় দাম ৮৪.৬৫ ডলার হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইআইএর এই পূর্বাভাস গত ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল। এরপর মধ্যপ্রাচ্যের পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ফলে আগামী দিনে তেলের সরবরাহ পরিস্থিতি ও দাম কোন দিকে যায়, তা নিয়ে বাজারে অনিশ্চয়তা আরো বেড়েছে।

এসি/আপ্র/১০/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়ালো
১৩ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়ালো

দেশের রপ্তানিমুখী শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে দুই দশকের পথচলা পূর্ণ করেছে কর্ণফুলী রপ্তানি প্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই