গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে যা জানালেন মন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৩ এএম ২০২৬
রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে যা জানালেন মন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চের ভাড়া বাড়ানোর পর এবার রেলের ভাড়া বাড়ানো হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে আপাতত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে লঞ্চের ভাড়া বৃদ্ধি নিয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, রেল মন্ত্রণালয় থেকে রেলের ভাড়া বাড়ানোর চাপ রয়েছে। ভাড়া না বাড়ালে লোকসান আরো বাড়বে। গত ১০ বছর রেলের ভাড়া বাড়ানো হয়নি। তবে জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা বিবেচনায় নিয়ে আপাতত ভাড়া না বাড়িয়ে বর্তমান ভাড়া বহাল রাখার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, রেলের ভাড়া বাড়ানোর জন্য অনেক চাপ রয়েছে। তবে এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে রেলের বর্তমান ভাড়া অপরিবর্তিত রাখা যায়। একান্তই ভাড়া বাড়াতে হলে তা যৌক্তিক হারে বাড়ানো হবে।

লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিচালন ব্যয়সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে।

তিনি জানান, আগে লঞ্চের সর্বনিম্ন ভাড়া ছিল ৩২ টাকা। বর্তমানে তা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, ভাড়া বৃদ্ধি কাম্য নয়। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। জনদুর্ভোগের কথা বিবেচনা করেই সর্বনিম্ন হারে ভাড়া বাড়ানোর চেষ্টা করা হয়েছে। ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য কিংবা জ্বালানি তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কাউকে স্বেচ্ছাচারিতার সুযোগ দেওয়া হবে না।

তিনি আরো বলেন, সিএনজির দাম বাড়েনি। তাই সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসি/আপ্র/২৩/৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

জানুয়ারির পর সর্বোচ্চ, ৮৫ হাজার ডলার ছাড়াল বিটকয়েন
২৩ সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারির পর সর্বোচ্চ, ৮৫ হাজার ডলার ছাড়াল বিটকয়েন

দীর্ঘ মন্দার পর ক্রিপ্টোকারেন্সির বাজারে আবারো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর...

বাসের পর এবার বাড়লো লঞ্চভাড়াও
২৩ সেপ্টেম্বর ২০২৬

বাসের পর এবার বাড়লো লঞ্চভাড়াও

জ্বালানি তেলের দামবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পর বাড়লো লঞ্চভাড়াও। একজন যাত্রীর লঞ্চভাড়া কম দূরত্বে...

পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর
২৩ সেপ্টেম্বর ২০২৬

পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর

নতুন জাতীয় পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরো একটি সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। সাধারণ ভবিষ্য...

৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ উৎপাদনে ৩৭০ কোটি টাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬

৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ উৎপাদনে ৩৭০ কোটি টাকা

স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠান ও স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে