গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২৩ এএম ২০২৬
ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
ছবি

ছবি সংগৃহীত

আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে কারাবাসসহ যে কোনো আইনি পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান শেখ হাসিনা। তবে দেশে ফেরার সুনির্দিষ্ট পদ্ধতি এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।

শেখ হাসিনা এনডিটিভিকে জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে এবং আইনের কাঠামোর মধ্যেই তিনি দেশে ফিরতে চান। তবে বিষয়টি কীভাবে হবে—এখন সেটিই মূল প্রশ্ন বলে মন্তব্য করেন ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী।

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এই রায় দেওয়া হয়েছিল। তবে শেখ হাসিনা ওই বিচারপ্রক্রিয়া ও রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রত্যাখ্যান করেছেন।

শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফিরলে কারাবাসসহ যে কোনো আইনি পরিণতির মুখোমুখি হতে তিনি প্রস্তুত। তবে নিজের বিরুদ্ধে হওয়া বিচারপ্রক্রিয়াকে অন্যায্য বলে দাবি করেছেন তিনি।

দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ বা ভারতের সরকারের সঙ্গে সরকারি বা গোপন কোনো যোগাযোগ হয়েছে কি না—সাক্ষাৎকারে এমন প্রশ্নেরও মুখোমুখি হন শেখ হাসিনা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/২৩/৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের
২৩ সেপ্টেম্বর ২০২৬

ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে আ...

জাতিসংঘের মঞ্চে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের
২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের মঞ্চে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

শান্তিচুক্তি না হলে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গল...

ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি
২৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। একই সঙ্গে বিদ্যমান কাঠা...

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
২৩ সেপ্টেম্বর ২০২৬

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাইতির প্রধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে