গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:১৫ এএম ২০২৬
হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে বৈঠক করেছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে বৈঠক করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা কীভাবে আরো এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের সাইডলাইনে তিনি একাধিক দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফ এবং বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন। 
সানা/আপ্র/২৩/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জাতিসংঘের মঞ্চে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের
২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের মঞ্চে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

শান্তিচুক্তি না হলে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গল...

ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি
২৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। একই সঙ্গে বিদ্যমান কাঠা...

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
২৩ সেপ্টেম্বর ২০২৬

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী...

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
২৩ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে