গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাড়ি নির্মাণে ঋণ পাবে ৪০ হাজার পরিবার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৩৭ এএম ২০২৬
বাড়ি নির্মাণে ঋণ পাবে ৪০ হাজার পরিবার
ছবি

ছবি সংগৃহীত

১০ কোটি ডলারের একটি নমনীয় ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের ঋণগ্রহীতা বিশেষ করে নারীদের জন্য সাশ্রয়ী ও দুর্যোগ-সহনশীল আবাসন ঋণের সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে এই ঋণ অনুমোদন। ৪০ হাজার পরিবারকে এই ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’ বা অন্তর্ভুক্তিমূলক সাশ্রয়ী আবাসন ঋণ প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং যোগ্য ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে দীর্ঘমেয়াদি ও জামানতবিহীন ক্ষুদ্রঋণ বিতরণ করা হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এডিবি জানায়, এই ঋণ পরিবারগুলোকে তাদের বাড়ি নির্মাণ, মেরামত ও মানোন্নয়নে সহায়তা করবে। প্রথাগত গৃহঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা থেকে সাধারণত বঞ্চিত এবং অনানুষ্ঠানিক আয়ের উৎসযুক্ত পরিবারগুলোর জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের যে বড় ঘাটতি এবং আবাসন ঋণ প্রাপ্তির সীমাবদ্ধতা রয়েছে, এই প্রকল্প তা মোকাবিলা করবে।

বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, মর্যাদা, সুযোগ এবং দুর্যোগ-সহনশীলতা অর্জনের ক্ষেত্রে আবাসন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। নিম্ন ও মধ্যম আয়ের পরিবার বিশেষ করে নারীদের নিরাপদ ও দুর্যোগ-সহনশীল বাড়ি তৈরিতে বিনিয়োগে সহায়তা করার মাধ্যমে এই প্রকল্প দারিদ্র্য হ্রাস, সামাজিক সুরক্ষা জোরদার, মানবসম্পদ উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মতো বাংলাদেশের বৃহত্তর লক্ষ্যগুলো অর্জনে অবদান রাখবে।

এডিবি আরো জানায়, ২০৩১ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় অন্তত ৪০ হাজার পরিবারকে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত ৩২ হাজার নারী এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী অন্তত ২৪ হাজার ঋণগ্রহীতা অন্তর্ভুক্ত থাকবেন। প্রকল্পটি আর্থিক ও ভূমি-বিষয়ক সাক্ষরতা এবং আবাসন অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ঋণগ্রহীতাদের স্বামী বা স্ত্রীর সঙ্গে বসবাসের ব্যবস্থার যথাযথ নথিবদ্ধকরণের মাধ্যমে নারীদের আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

সারাদেশে আবাসন সংক্রান্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের দীর্ঘমেয়াদি সম্প্রসারণ এবং দুর্যোগ-সহনশীলতা বৃদ্ধি এই প্রকল্পের লক্ষ্য।  এই প্রকল্পের আওতায় বাড়িঘর নির্মাণে এমন সব নকশা ও সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হবে যা বন্যা, ঘূর্ণিঝড়, তীব্র তাপপ্রবাহ এবং অন্যান্য দুর্যোগ ও চরম আবহাওয়াজনিত প্রভাব মোকাবিলায় সক্ষম হবে।

উন্নত তথ্য ও ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবস্থা, দুর্যোগ-ঝুঁকি যাচাইকরণ, পোর্টফোলিও পর্যবেক্ষণ এবং ডিজিটাল রিপোর্টিং পদ্ধতির মাধ্যমে পিকেএসএফ ও ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির মধ্যদিয়ে প্রকল্পটি দেশের আবাসন অর্থায়ন ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং বেসরকারি খাতের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা করবে।

এই অর্থায়নের মধ্যে রয়েছে এডিবির জলবায়ু অভিযোজন তহবিল থেকে প্রাপ্ত ৪ কোটি (৪০ মিলিয়ন) মার্কিন ডলার এবং এর পাশাপাশি ৬ লাখ মার্কিন ডলারের কারিগরি সহায়তা অনুদান।

এসি/আপ্র/২৭/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাজস্ব বাড়াতে এনবিআরের বড় পরিকল্পনা
২৭ সেপ্টেম্বর ২০২৬

রাজস্ব বাড়াতে এনবিআরের বড় পরিকল্পনা

কর প্রশাসনে বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, করদাতা সেবার মানোন্নয়ন এবং কর পরিপালন নিশ্চি...

দেশের বাজারে কমলো সোনার দাম
২৬ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযা...

বিকাশ, রবি ও বাংলালিংকসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংক চালুর অনুমতি
২৪ সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবি ও বাংলালিংকসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংক চালুর অনুমতি

দেশে নতুন ধারার ব্যাংকিং সেবা চালু করতে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪টি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক স্থ...

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে