সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো ১ হাজার ৩৪১ জন সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত অনলাইন প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রাম ও সিলেটে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে আজ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে।
অধিদপ্তর আরো জানিয়েছে, মোট মৃতের মধ্যে এ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগী রয়েছেন ১০১ জন। বাকি ৯৯৫ জনের মৃত্যু হয়েছে হামের প্রাথমিক উপসর্গ নিয়ে।
এসি/আপ্র/২৭/৯/২০২৬