গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট কচ্ছপ বানালো কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:২১ এএম ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট কচ্ছপ বানালো কিশোর
ছবি

ছবি সংগৃহীত

মাত্র ১৬ বছর বয়সেই পানিদূষণ শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট কচ্ছপ তৈরি করে সাড়া ফেলেছে কানাডার অন্টারিওর কিশোর ইভান বুডজ। ‘বার্ট’ নামের রোবটটি পানির নিচে কচ্ছপের মতো সাঁতার কাটতে পারে। একই সঙ্গে পানিতে থাকা ক্ষতিকর উপাদান শনাক্ত করতেও সক্ষম এটি। ইতিমধ্যে উদ্ভাবনটির জন্য একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে ইভান।

রোবটটি তৈরির ধারণা আসে ২০২৪ সালের গ্রীষ্মে। পরিবারের সঙ্গে অন্টারিওর দুর্গম এলাকায় ক্যাম্পিং করতে গিয়ে পানিতে একটি স্ন্যাপিং কচ্ছপকে শান্তভাবে চলতে দেখেছিল ইভান। সেই দৃশ্য থেকেই কচ্ছপের চলন অনুসরণ করে পানির নিচে চলাচলে সক্ষম রোবট তৈরির পরিকল্পনা করে সে।

তবে শুরুতেই সফল হয়নি ইভান। দাদা-দাদির বাড়ির সুইমিংপুলে প্রথমবার রোবটটি নামানোর পর দেখা যায়, এটি সরাসরি পানির নিচে তলিয়ে যাচ্ছে। পানির গভীরতা নিয়ন্ত্রণ কিংবা সাঁতার কাটার কোনোটিই করতে পারছিল না রোবটটি।

পরবর্তী সময়ে নকশায় পরিবর্তন এনে কচ্ছপের সাঁতারের কৌশল অনুকরণ করে ‘বার্ট’ তৈরি করে ইভান।

সাধারণত পানির নিচে চলাচলকারী অনেক রোবট পাখা কিংবা উচ্চচাপের পানির প্রবাহ ব্যবহার করে। এতে শব্দ ও পানির নড়াচড়া তৈরি হয়, যা জলজ প্রাণী ও সংবেদনশীল পরিবেশের জন্য বিরক্তিকর হতে পারে। এ সমস্যা এড়াতেই কচ্ছপের চলন অনুসরণের সিদ্ধান্ত নেয় ইভান।

তার তৈরি রোবটটি ঘণ্টায় প্রায় শূন্য দশমিক ৫ মাইল গতিতে চলতে পারে। এই গতি একটি প্রকৃত কচ্ছপের স্বাভাবিক গতির কাছাকাছি।

কৃত্রিম বুদ্ধিমত্তায় শনাক্ত করে পানিদূষণ

রোবটটিতে রয়েছে একটি ক্ষুদ্র কম্পিউটার, সামনের দিকে স্থাপিত ক্যামেরা এবং পরিবেশগত ঝুঁকি শনাক্তের জন্য প্রশিক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা। দীর্ঘ সময় কাজ করার সুবিধার্থে এতে একটি সৌরবিদ্যুৎ প্যানেলও যুক্ত করা হয়েছে।

ইভানের নিজস্ব পরীক্ষায় কৃত্রিমভাবে তৈরি প্রবাল বিবর্ণতার নমুনা শনাক্তে রোবটটি ৯৬ শতাংশ নির্ভুলতা দেখিয়েছে। তবে পরীক্ষাটি নিয়ন্ত্রিত পরিবেশে পরিচালিত হয়েছে। বাস্তব সমুদ্রের প্রবালপ্রাচীর কিংবা দীর্ঘ সময় প্রাকৃতিক পরিবেশে একই মাত্রার নির্ভুলতা বজায় থাকবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

সুইমিংপুলে প্রাথমিক পরীক্ষার পর অন্টারিও হ্রদেও রোবটটির কার্যকারিতা যাচাই করেছে ইভান।

ঘোলাটে পানিতে চলাচলের সুবিধার্থে এতে শব্দতরঙ্গভিত্তিক একটি যন্ত্র যুক্ত করা হয়েছে। পাশাপাশি পানিতে থাকা ক্ষুদ্র কণার আকার ও গঠন শনাক্ত করতে ব্যবহার করা হয়েছে বিশেষ আলোকচিত্র প্রযুক্তি।

এসব প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিশ্লেষণ করে পানিতে থাকা কোনো কণা অতিক্ষুদ্র প্লাস্টিক কি না, তা শনাক্ত করার চেষ্টা করা হয়।

আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় একাধিক পুরস্কার

ইভানের তৈরি রোবট কচ্ছপ ইতিমধ্যে একাধিক বিজ্ঞান প্রতিযোগিতায় স্বীকৃতি পেয়েছে।

২০২৫ সালের কানাডাব্যাপী বিজ্ঞান মেলায় উদ্ভাবন বিভাগে সেরা প্রকল্পের পুরস্কার পায় ‘বার্ট’। ওই প্রতিযোগিতায় দেশটির প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিল।

এরপর একই বছরের সেপ্টেম্বরে লাটভিয়ার রাজধানী রিগায় অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের তরুণ বিজ্ঞানী প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করে ইভান। প্রতিযোগিতায় ৪০টি দেশের ১৪ থেকে ২০ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেয়। পুরস্কার হিসেবে সে পায় সাত হাজার ইউরো।

এ ছাড়া উদ্ভাবনের জন্য গর্ডন ই. মুর পুরস্কার হিসেবে ৫০ হাজার ডলার পেয়েছে ইভান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে ভ্রমণের সুযোগসহ এলিসন স্কলার্স পুরস্কারও অর্জন করেছে সে।

রোবটটির এখনো যেসব সীমাবদ্ধতা রয়েছে

একাধিক পুরস্কার পেলেও ‘বার্ট’ এখনো পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে না। রোবটটি আগে থেকে নির্ধারিত অনুসন্ধানপথ অনুসরণ করে চলাচল করে।

তবে পানির নিচে কাজ করার জন্য এর সঙ্গে কোনো দড়ি সংযুক্ত রাখা কিংবা দূর থেকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় না। ফলে এটি তুলনামূলক শান্তভাবে চলাচল করতে পারে।

অন্যদিকে, অনুসন্ধানের সময় পানির নিচে অস্বাভাবিক কোনো বস্তু দেখতে পেলেও রোবটটি নিজে থেকে পথ পরিবর্তন করে সেটির কাছে গিয়ে পরীক্ষা করতে পারে না।

ইভানের পরবর্তী লক্ষ্য রোবটটিতে সরাসরি পানির নমুনা সংগ্রহের ব্যবস্থা যুক্ত করা। পাশাপাশি নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে প্রাকৃতিক জলাশয়ে আরও পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে তার।

ভবিষ্যতে তৈরি করতে চায় রোবটের বহর

ইভানের পরিকল্পনা শুধু একটি রোবট তৈরিতে সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে একই ধরনের একাধিক রোবট কচ্ছপ একসঙ্গে পানিতে নামাতে চায় সে। এতে একটি জলাশয় কিংবা প্রবালপ্রাচীরের বিস্তীর্ণ এলাকা একই সময়ে পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে।

বিশেষ বিষয় হলো, ‘বার্ট’ তৈরিতে কোনো বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার কিংবা বড় প্রতিষ্ঠানের গবেষণা বাজেটের প্রয়োজন হয়নি। ক্ষুদ্র কম্পিউটার, ক্যামেরা ও সহজলভ্য যন্ত্রাংশ ব্যবহার করেই রোবটটি তৈরি করেছে ইভান।

নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষায় পাওয়া ৯৬ শতাংশ নির্ভুলতাকে এখনই চূড়ান্ত সাফল্য হিসেবে দেখছে না এই কিশোর উদ্ভাবক। বরং ভবিষ্যতে আরও উন্নত পরীক্ষা ও গবেষণার ভিত্তি হিসেবে ফলাফলটি কাজে লাগাতে চায় সে।

সূত্র: রিসার্চ ডট কম।

এসি/আপ্র/২৭/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভারতে ভয়াবহ বৃষ্টি-বন্যা-ধসে নিহত ৫৬
২৭ সেপ্টেম্বর ২০২৬

ভারতে ভয়াবহ বৃষ্টি-বন্যা-ধসে নিহত ৫৬

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা তিন দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জন...

২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত
২৭ সেপ্টেম্বর ২০২৬

২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত

ভারতে ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটার হিসেবে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বার্ষিক হালনাগাদ প...

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭
২৭ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউন শহরে পৃথক দুই বন্দুক হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এস...

হাওয়াইয়ে ঘূর্ণিঝড় নোলো, ভারী বৃষ্টি ও বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর ২০২৬

হাওয়াইয়ে ঘূর্ণিঝড় নোলো, ভারী বৃষ্টি ও বন্যার শঙ্কা

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের দিকে এগিয়ে আসা ঘূর্ণিঝড় নোলোকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ঘ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে