গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারতে ভয়াবহ বৃষ্টি-বন্যা-ধসে নিহত ৫৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৫৯ এএম ২০২৬
ভারতে ভয়াবহ বৃষ্টি-বন্যা-ধসে নিহত ৫৬
ছবি

ছবি সংগৃহীত

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা তিন দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের প্রাণহানি ঘটেছে। রোববার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে রাজ্যে আরও সহস্রাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ কোটিরও বেশি মানুষ অধ্যুষিত উত্তর প্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। সাধারণত প্রতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে সেখানে নিয়মিত কালবৈশাখী ও অতিবৃষ্টি দেখা দেয়।

বিবৃতিতে রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয় বলেছে, ‌‌‘‘উত্তর প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে রেকর্ড অতিভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫৬ জন নিহত ও আরো অনেকে আহত হয়েছেন।’’

‘‘বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করায় পুরো অঞ্চলজুড়ে বৃষ্টিপাতের তীব্রতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এতে এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’’

গত কয়েক বছর তীব্র বজ্রঝড় ও বজ্রপাতের মতো চরম আবহাওয়া পরিস্থিতি বৃদ্ধি পাওয়া নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছে ভারতের আবহাওয়া অফিস। পরিবেশ বিশেষজ্ঞরা একে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন।

দেশটির সরকারি হিসাব অনুযায়ী, গত শুক্রবার থেকে রোববারের মধ্যে রাজ্যে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ বছরের এই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের গড় মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।

সূত্র: এএফপি।

এসি/আপ্র/২৭/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভোট গণনার সময় ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন ট্রাম্প
২৭ সেপ্টেম্বর ২০২৬

ভোট গণনার সময় ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনার সময়টিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে...

কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট কচ্ছপ বানালো কিশোর
২৭ সেপ্টেম্বর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট কচ্ছপ বানালো কিশোর

মাত্র ১৬ বছর বয়সেই পানিদূষণ শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট কচ্ছপ তৈরি করে সাড়া ফেলেছে কানাড...

২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত
২৭ সেপ্টেম্বর ২০২৬

২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত

ভারতে ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটার হিসেবে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বার্ষিক হালনাগাদ প...

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭
২৭ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউন শহরে পৃথক দুই বন্দুক হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে