গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

বিশিষ্ট ব্যবসায়ী গাজীউল হক মারা গেছেন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১১ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৩৬ এএম ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী গাজীউল হক মারা গেছেন
ছবি

এম গাজীউল হক -ছবি সংগৃহীত

এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী এম গাজীউল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশের আধুনিক নৌপরিবহন খাতের অন্যতম পথিকৃৎ এবং ইস্টার্ন ব্যাংকের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রবীণ ব্যবসায়ী সোমবার (৫ অক্টোবর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

এমজিএইচ গ্রুপের এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার দুপুর ১টা ১০ মিনিটে তিনি মারা যান। বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৩৪ সালে জন্ম নেওয়া গাজীউল হক ছিলেন বাংলাদেশের এমন এক প্রজন্মের ব্যবসায়ী, যারা স্বাধীনতার আগে ট্রেডিং ও শিপিং খাতে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তাঁরা দেশে আধুনিক নৌপরিবহন অবকাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে দেশীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক কোম্পানিগুলোর সহযোগিতার পথও তৈরি করেন।

চট্টগ্রাম সরকারি কলেজ থেকে পড়াশোনা শেষ করেন গাজীউল হক। এরপর ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং একই বছর ব্রিটিশ কোম্পানি বার্ড অ্যান্ড কোং লিমিটেডে কর্মজীবন শুরু করেন। ধাপে ধাপে পদোন্নতি পেয়ে ১৯৭৬ সালে তিনি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হন। তখন প্রতিষ্ঠানটি বার্ডস বাংলাদেশ লিমিটেড নামে পরিচালিত হতো।

১৯৮০ সালে ওই প্রতিষ্ঠান ছেড়ে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন গাজীউল হক। চট্টগ্রামভিত্তিক শিপিং কোম্পানি অ্যাকোয়ামারিন লিমিটেডে অংশীদার হিসেবে যোগ দেন তিনি।

এর এক দশক পর অংশীদারের সঙ্গে মিলে কোপেনহেগেনভিত্তিক আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান মায়ের্স্ক লাইনের সঙ্গে যৌথ উদ্যোগে মায়ের্স্ক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করেন। ১৯৯৭ সাল পর্যন্ত তিনি এই যৌথ উদ্যোগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বাংলাদেশে বিশ্বের অন্যতম বৃহৎ শিপিং কোম্পানির আনুষ্ঠানিক স্থানীয় অংশীদারত্ব প্রতিষ্ঠায় তিনি ছিলেন অন্যতম অগ্রগামী ব্যক্তি।

পরবর্তী সময়ে শিপিং ও ফ্রেইট ফরওয়ার্ডিং, আমদানি-রপ্তানি, বিপণন, ব্যাংকিং, আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারত্ব এবং যৌথ উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা বিস্তৃত হয়।

ইস্টার্ন ব্যাংকের বিকাশের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন গাজীউল হক। ১৯৯৩ সালে তিনি ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেন। এর এক বছর আগে বাংলাদেশের সাবেক ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল কার্যক্রম পুনর্গঠনের পর ইস্টার্ন ব্যাংক কার্যক্রম শুরু করে। ব্যাংকটির দীর্ঘদিনের অন্যতম পরিচালক ছিলেন তিনি।

গাজীউল হক দুই মেয়াদে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। প্রথমবার ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত এবং দ্বিতীয়বার ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন।

তাঁর ছেলে আনিস আহমেদ ১৯৯২ সালে এমজিএইচ গ্রুপ প্রতিষ্ঠা করেন। বাবার নামের আদ্যক্ষর অনুসারে প্রতিষ্ঠানটির নাম রাখা হয় এমজিএইচ। বাংলাদেশভিত্তিক একটি ব্যবসা হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি পরে সিঙ্গাপুরের সদর দপ্তরভিত্তিক একটি বহুজাতিক ব্যবসায়িক গ্রুপে পরিণত হয়।

বর্তমানে এমজিএইচ গ্রুপ ২৬টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন ৩ হাজার ৫০০-এর বেশি মানুষ। লজিস্টিকস, এভিয়েশন, ভ্রমণ, ভোগ্যপণ্য, স্বাস্থ্যসেবা, মোবিলিটি, আতিথেয়তা, অর্থায়ন ও বিমাসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

ব্যবসা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে মূল শিপিং ও লজিস্টিকস ব্যবসার বাইরেও এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে গেছেন গাজীউল হক।

সানা/কেএমএএ/আপ্র/৫/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব
০৫ অক্টোবর ২০২৬

ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব

রমজানকে সামনে রেখে দেশে আবারো ভোজ্যতেলের সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে বাজারে বোতলজাত...

আবারো বাড়লো ইলিশের দাম
০৫ অক্টোবর ২০২৬

আবারো বাড়লো ইলিশের দাম

নিষেধাজ্ঞার আগে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের দাম। প্রতি কেজি ইলিশে দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০...

এলপিজির বাজারে অরাজকতা, এক লাফে ২৫২ টাকা বৃদ্ধি
০৫ অক্টোবর ২০২৬

এলপিজির বাজারে অরাজকতা, এক লাফে ২৫২ টাকা বৃদ্ধি

আবারো বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতু...

বাংলাদেশের ৯৯.৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য
০৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশের ৯৯.৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত (এলডিসি) হিসেবে বর্তমানে বাংলাদেশকে ৯৯.৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে