গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

ইতিহাস তৈরির পথে ‘দৃশ্যম ৩’

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:১৪ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২৮ এএম ২০২৬
ইতিহাস তৈরির পথে ‘দৃশ্যম ৩’
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেতা অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত থ্রিলার ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে সিনেমাটি। প্রথম দিনেই রেকর্ড গড়ার পর দ্বিতীয় দিনেও সেই গতি ধরে রেখেছে। 

মাত্র দুই দিনেই ভারতে নিট আয়ের হিসাবে ১০০ কোটি রুপির গণ্ডি পেরিয়েছে বিজয় সালগাঁওকরের গল্পের শেষ অধ্যায়। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১০টা পর্যন্ত পাওয়া হিসাবে দ্বিতীয় দিনে প্রায় ১১ হাজার ২১২টি শো থেকে ৫২ কোটি রুপি আয় করেছে ‘দৃশ্যম ৩’। 

ফলে দুই দিনে ভারতে সিনেমাটির মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ১১৩ কোটি রুপি। মাত্র দুই দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে সিনেমাটি সালমান খানের ‘সিকান্দার’-এর মতো একাধিক বড় বাজেটের সিনেমার মোট আয়কে পেছনে ফেলেছে। ‘সিকান্দার’ ভারতে নিট ১০৪ কোটি রুপি আয় করেছিল।


চলতি বছর ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পর কোনো হিন্দি সিনেমার দ্বিতীয় সেরা উদ্বোধনী সপ্তাহান্তের ব্যবসা করেছে ‘দৃশ্যম ৩’। বলিউডের ইতিহাসেও ‘ধুরন্ধর ২’ ও ‘জওয়ান’-এরপর তৃতীয় দ্রুততম সূচনা হিসেবে জায়গা করে নিয়েছে সিনেমাটি। 

প্রথম দুই দিনের আয়ের হিসাবে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ (৩০ কোটি), শাহরুখ খানের ‘পাঠান’ (৫৭ কোটি) এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ (৬৩ কোটি)-এর মতো ব্লকবাস্টার সিনেমাকেও পেছনে ফেলেছে ‘দৃশ্যম ৩’। 

ফলে বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ৩’ সিনেমাটিতে আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে দেখা গেছে অজয় দেবগনকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, ঈশিতা দত্ত, মৃণাল যাদব, কমলেশ সাওয়ান্ত ও দ্বিতীয় পর্বের পরিচিত মুখ সৌরভ শুক্লা। 

মালয়ালম সিনেমার হিন্দি রিমেক হিসেবে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল। প্রথম পর্ব বিশ্বজুড়ে প্রায় ১১০ কোটি রুপি আয় করেছিল। 

এরপর ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ বিশ্বব্যাপী প্রায় ৩৪২ কোটি রুপি আয় করে ব্লকবাস্টার তকমা পায়। এবার তৃতীয় কিস্তি মুক্তির প্রথম দুই দিনেই যে সাড়া মিলেছে, তাতে আগের সব রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছে সিনেমাটি।
 

সংশ্লিষ্ট খবর

নরওয়েকে আবার হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পর্তুগাল
০৫ অক্টোবর ২০২৬

নরওয়েকে আবার হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পর্তুগাল

ইতিবাচক শুরু করেও আসরে প্রথমবারের মতো পিছিয়ে পড়ল পর্তুগাল। তবে তাদের দুই মিনিটের বেশি আটকে রাখতে পার...

টেস্ট দলের সঙ্গে যোগ দিচ্ছেন অধিনায়ক
০৫ অক্টোবর ২০২৬

টেস্ট দলের সঙ্গে যোগ দিচ্ছেন অধিনায়ক

দুবাইয়ে গিয়ে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। অথচ অধিনায়ক এখনও দেশেই। অবশেষে নাজমুল হো...

শেষ বলে জয়ের স্বপ্ন ভেঙে বাংলাদেশের শ্রীলঙ্কার কাছে হার
০৫ অক্টোবর ২০২৬

শেষ বলে জয়ের স্বপ্ন ভেঙে বাংলাদেশের শ্রীলঙ্কার কাছে হার

ত্রিদেশীয় সিরিজে দারুণ শুরুর পর দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শ্রীলঙ্ক...

অস্ট্রেলিয়া সিরিজের আগে সর্তক ইংল্যান্ড
০৫ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজের আগে সর্তক ইংল্যান্ড

অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতির ঘাটতি রাখতে চাইছে না ইংল্যান্ড। সফরে তিন ম্যাচের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে